Wednesday, March 25, 2026

স্বস্তির খবর! সেপ্টেম্বরেই শিশুদের জন্য বাজারে আসতে চলেছে ভ্যাকসিন

Date:

Share post:

সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই ভারতে মিলবে শিশুদের জন্য ভ্যাকসিন। শিশুদের ভ্যাকসিন নিয়ে এমনই দাবি করেছিলেন এইমসের ডিরেক্টর ডা. রনদীপ গুলেরিয়া।তা নিশ্চিত করল ভারত বায়োটেক। এক সাংবাদিক বৈঠকে তারা জানিয়েছে তাঁদের ট্রায়াল প্রায় শেষ। তারা আশাবাদী অনুমোদন পেলেই আগামী মাসে অর্থ্যাৎ সেপ্টেম্বরে ২-১৮ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন বাজারে আনতে পারবে।
শিশুদের ভ্যাকসিন প্রসঙ্গে স্বস্তির খবর দিয়েছেন ন্যাশানাল ইন্সটিটিউট অফ চাইরোলজির ডিরেক্টর প্রিয়া আব্রাহামও। তিনি ভারত বায়োটেকের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, সেপ্টেম্বরে শিশুদের ভ্যাকসিন চলে আসতে পারে। শিশুদের কমপক্ষে ৫টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। ২ থেকে ১৮ বছর বয়সি শিশুদের উপরে একাধিক হাসপাতালে ট্রায়ালও চলছে বলে জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে প্রিয়া আব্রাহাম বলেন, আশা করা হচ্ছে, ফলাফল খুব শীঘ্রই পাওয়া যাবে এবং সেগুলি রেগুলেটর্সদের সামনে পেশ করা হবে। মনে হচ্ছে সেপ্টেম্বরে বা সেপ্টেম্বরের পরেই শিশুদের জন্য টিকা চলে আসবে”।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ছারখার দেশে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। যাতে সব থেকে বেশি সংক্রমিত হতে পারে শিশুরা। এমন আশঙ্কার কথা শুনিয়েছেন খোদ বিশেষজ্ঞরা। চলতি বছর জানুয়ারি মাসে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচি। প্রথম দফায় ১৬ জানুয়ারি থেকে কোভ্যাকসিন এবং কোভিশিল্ডের টিকাকরণ শুরু হয়। ইতিমধ্যে দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকা দেওয়া হবে বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। শিশুদের উপর টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। কিন্তু কবে থেকে শুরু হবে শিশুদের টিকাকরণ? সেই প্রশ্ন তুলছেন অনেকেই।সে প্রসঙ্গেই স্বস্তির খবর পাওয়া গেল। বলে মনে করছেন অভিভাবকরা।

advt 19

Related articles

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...