Friday, April 3, 2026

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাঙ্কার বানাচ্ছে চিন, প্রকাশ্যে স্যাটেলাইট চিত্র

Date:

Share post:

প্রকৃত নিয়ন্ত্রণরেখায়(LAC) চিনের(China) আগ্রাসন বরাবর বেলাগাম রূপ নিয়েছে। সেই ধারা অব্যাহত রেখে এবার সিকিম সীমান্তবর্তী(Sikkim border) এলাকায় স্যাটেলাইট চিত্র(satellite image) প্রকাশ্যে এল চিনা সেনার তৎপরতা। চিনের তরফে দাবি করা হয়েছিল সিকিম সীমান্তবর্তী এলাকায় নতুন গ্রাম স্থাপন করছে তারা। তবে প্রকাশ্যে আসা স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে গ্রাম নয় রীতিমতো যুদ্ধের প্রস্তুতি তৈরি করে বাঙ্কার বানাচ্ছে লাল ফৌজ। এই ছবি প্রকাশ্যে আসার পর সতর্ক হয়ে গিয়েছে ভারতীয় সেনাও।

সংবাদমাধ্যম সূত্রের খবর, চিন যে তলে তলে ভারত বিরোধী ষড়যন্ত্র করছে তা আঁচ করেই চিন সীমান্তবর্তী এলাকায় মহড়া চালিয়েছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার সিকিমে ভরসাযোগ্য বোফর্স কামান দিয়ে মহড়া চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীর দাবি ৩০ কিলোমিটার দূরত্বে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম এই বিমান বিধ্বংসী কামান ব্যবহার করা হয়েছে সেনা মহড়ায়। উল্লেখ্য, বিভিন্ন ধরনের গোলাবারুদ করতে সক্ষম এই কামান কারগিল যুদ্ধের সময় প্রথমবার ব্যবহার করা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...