Sunday, April 12, 2026

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নীচেই, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

Date:

Share post:

প্রতিনিয়ত কোভিড গ্রাফ ওঠানামা করলেও দেশের দৈনিক সংক্রমণ গতকালের ঘরেই রয়েছে। তবে উদ্বেগ বাড়িয়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৪০ জনের। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৭১ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৫৮ হাজার ৮২৯। এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে কোনওভাবেই সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ রয়েছে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত হয়েছেন মোট  ২১ হাজার ১১৬ জন।এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২২৫ জন। এরপরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা ও পশ্চিমবঙ্গ।

তবে সংক্রমণ ৪০ হাজারের নীচে থাকায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬৩ হাজার ৬০৫ জন।

advt 19

Related articles

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...