Wednesday, June 24, 2026

জবাব চেয়ে ৯ প্রশ্নবাণে মোদিকে বিদ্ধ করলেন ডেরেক

Date:

Share post:

ফের একবার কেন্দ্রে বিজেপি সরকারকে(BJP govt) নিশানায় নিয়ে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার ৮ সদস্যের দিকে ছুড়ে দিলেন ৯টি প্রশ্ন। দাবি তুললেন মোদিজি অবিলম্বে প্রশ্নগুলির জবাব দিন।

শুক্রবার টুইটে ডেরেক ও’ব্রায়েন লেখেন, ‘প্রধানমন্ত্রী এবং ৮ মন্ত্রী কি আমার ৯টি প্রশ্নের জবাব দেবেন? বিজেপি সংসদকে নিয়ে ব্যঙ্গ করছে। কোনও উত্তর নেই। পালিয়ে যাওয়া ধরা পড়ে গিয়েছে।’ টুইটার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন তৃণমূল সাংসদ। যেখানে তিনি প্রশ্ন করেন, ‘সংসদে ওবিসি বিল পাসের সময় কেন প্রধানমন্ত্রী হাজির ছিলেন না? কেন চলতি বাদল অধিবেশনে সংসদের উভয়কক্ষে ৩৮ বিল পাস হল, যেখানে প্রতিটি বিল পাসের জন্য মাত্র ১০ মিনিট করে আলোচনার সময় দেওয়া হয়েছে? কেন দশটি বিলের মধ্যে মাত্র একটি বিলকে পার্লামেন্টরি কমিটিতে স্কুটিনির জন্য পাঠানো হয়েছে?’

শুধু তাই নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তোপ দাগতে ছাড়েননি ডেরেক। এক টুইটে তিনি লেখেন, ‘আমাদের দুর্দান্ত রিসার্চ টিম এই ভিডিয়োটি খুঁজে পেয়েছে। এক সপ্তাহ ধরে চেষ্টা করছি, তবুও প্রধানমন্ত্রী এবং তাঁর ৮ মন্ত্রীর থেকে কোনও উত্তর পেলাম না। বিজেপি সংসদকে অপমান করছে।’
advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...