Wednesday, June 24, 2026

কথা ছিল অতিমারি শেষে আড্ডা হবে, সেটা তো আর রাখা হল না পিলুদা

Date:

Share post:

জয়িতা মৌলিক

দু’দিন আগেই তো বললেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফিরে এসেছেন। শেষ চালটা যমরাজ কেন জিততে দিলেন পিলুদা? আপনার সঙ্গে পরিচয় বহুদিনের। আপনার গান আর ফেসবুকে (Facebook) মাধ্যমের। তবু মেসেঞ্জারে টুকরো কথা আর দিনবদলের স্বপ্ন- এই অসম বন্ধুত্বটা বেশ জমিয়ে দিয়েছিল। কারণটা অবশ্যই আপনি আর আপনার প্রাণখোলা কথা। স্পষ্ট দৃষ্টিভঙ্গিতে সোজা কথা, সোজা ভাবে বলা। অনেক সময় হয়তো জানতেন ও যে উল্টোদিকের মানুষটা আপনার এই কথাটা ভালোভাবে নেবে না। কিন্তু তাও আপনি বলতেন।

অনেকে আপনার ভাষার অসংযমের কথা বলছে আজ স্মৃতিকথায়। সেটা অবশ্য আমার সামনে কখনো প্রকাশ পায়নি। সে বিষয়ে শিষ্টাচার বজায় ছিল বরাবর। বাড়তি পাওনা ছিল আপনার হাত থেকে পাওয়া ‘Durga Dalil’ বইটি। যে বইতে আমারও লেখা প্রকাশিত হয়েছিল। বই প্রকাশের সেই অনুষ্ঠানের সেদিন উপস্থিত ছিলেন অনেক মহারথী। তবুও আপনার হাত থেকে বইটা পেয়ে দারুণ আনন্দ হয়েছিল। সেকথা সবার সামনে আপনাকে বলেছিলাম। শুনেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একরাশ হেসে বলেছিলেন, “একজন সুন্দরীর কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট মনে রাখার মতো”। এটাই পিলু ভট্টাচার্য (Pilu Bhattacharya)। যিনি সবার সামনে জিজ্ঞাসা করতে পারেন, “মেসেঞ্জারে (Message) তোমায় কোনওদিন খারাপ কথা বলিনি বলো?” না, কখনো বলেননি। আপনি সেরকম মানুষ ছিলেন না পিলুদা। আপনি অমায়িক ছিলেন। আপনি জানতেন, কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয়। কথা ছিল কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে, একদিন আড্ডা হবে। অতিমারি কেটে যাবে। কিন্তু কথা তো আর রাখা হল না।

আরও পড়ুন- “উপরে ভগবান, নীচে মমতা”, গোষ্ঠ পালের জন্মবার্ষিকীতে ইস্টবেঙ্গলকে আশার বাণী ক্রীড়ামন্ত্রীর

এই প্রতিবাদী পরিস্থিতিতেও 13 জুন পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের প্রযোজনায় আপনার পরিচালনায় ছবিতে এবং টিভি সিরিয়ালে রবীন্দ্রনাথের গান নিয়ে অনুষ্ঠান হয়েছে রিফ্লেকশন। দুঃস্থ শিল্পীদের পাশে থেকে তাঁদের ভ্যাকসিন দেওয়ানোর ব্যবস্থা করেছেন আপনি।

আপনার গানের ভক্ত অনেক। জাতীয় স্তরে তার স্বীকৃতিও মিলেছে। কিন্তু পাশাপাশি মানুষ পিলু ভট্টাচার্যের অনেক ভক্ত। এই ভরা ভাদরে, তাদের এভাবে কাঁদানোর কি খুব দরকার ছিল? আড্ডা-গান আর খাওয়া-দাওয়া- এই সিগনেচার নিয়ে পিলু ভট্টাচার্য বেঁচে থাকবেন সবার হৃদয়ে। আর আমার মনে থাকবেন পিলুদা।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...