Tuesday, June 9, 2026

করোনার চোখরাঙানির মাঝেই দোসর মিস-সি, মালদা মেডিক্যালে ভর্তি কমপক্ষে ২০ জন শিশু

Date:

Share post:

করোনার তৃতীয় ঢেউ এখনও আসেনি। তবে করোনার চোখরাঙানি থেকে রেহাই মেলেনি। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও দোসর হয়ে দাঁড়িয়েছে মিস-সি। যার পোশাকি নাম মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি সিনড্রম। এখনও পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্তত ২০ জন শিশুর দেহে এই রোগ লক্ষ্য করা গিয়েছে। তারা প্রত্যেকেই  মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।চিকিৎসকেরা জানিয়েছেন, এটি কোভিডের পরবর্তী ক্লিনিক্যাল সিনড্রম। তবে এর সঙ্গে কোভিডের কোনও যোগ নেই।

আরও পড়ুন: ধ্বংসাত্মক, সন্ত্রাসবাদী শক্তি অল্প সময়ের জন্য আধিপত্য বিস্তার করতে পারে: তালিবানদের উদ্দেশে কড়া বার্তা মোদির

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মিস-সি নিয়ে যে সকল বাচ্চা ভর্তি রয়েছে, এদের অধিকাংশের ক্ষেত্রেই দেখা গিয়েছে বাড়িতে কেউ না কেউ করোনা আক্রান্ত হয়েছেন। তার প্রভাব পড়েছে শিশুদের শরীরেও। জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, এমনকী গায়ে-হাতে লাল দাগ, বমি, পাতলা পায়খানার উপসর্গও দেখা যাচ্ছে শিশুদের মধ্যে।মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান সুষমা সাহু জানান, এই মুহূর্তে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ২০টি শিশু মিস-সি আক্রান্ত হয়ে শিশু বিভাগে ভর্তি রয়েছে। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্চ, এপ্রিল ও মে— এই তিন মাসে তাদের বাবা, মা কিংবা বাড়ির লোকজন কোভিড আক্রান্ত হয়েছিলেন। সেই সময় বাচ্চা তাদের সান্নিধ্যে এসেছিল। কিন্তু সেই সময় বাচ্চাদের মধ্যে করোনার কোনও উপসর্গ ধরা পড়েনি। উপসর্গ না থাকায় তাদের করোনা পরীক্ষা করাও হয়নি।কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বাচ্চাদের মধ্যে জ্বর, চোখ লাল‌ হওয়া, ঠোট লাল হওয়া, গায়ে চাক চাক বের হওয়ার মতো সমস্যা হচ্ছে।

তিনি আরও বলেছেন, বিশেষজ্ঞরা প্রথম থেকে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের উপর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছিল। যদিও গত একমাস ধরে মালদা মেডিকেল কলেজে এখনও পর্যন্ত বাচ্চাদের মধ্যে করোনার ঢেউ আছড়ে পড়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না। তবে মাল্টি সিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোমে এখন বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে। গত একমাস ধরে মালদা মেডিকেল কলেজে আমরা এরকম ধরনের উপসর্গ যুক্ত বাচ্চা বেশি করে পাচ্ছি।

advt 19

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...