Friday, April 3, 2026

‘আফগানিস্তানে তেল সস্তা, ওদেশে যান’, বিতর্কিত মন্তব্য BJP নেতার

Date:

Share post:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারালেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে তালিবান শাসিত আফগানিস্তানে যাওয়ার পরামর্শ দিলেন তিনি।

জানা গিয়েছে বেফাঁস মন্তব্য করা বিজেপি নেতার নাম রামরতন পায়াল (Ramratan Payal)। তিনি মধ্যপ্রদেশের কান্তি জেলা ইউনিটের প্রধান। শুক্রবার এক সাংবাদিক তাঁকে নিত্য প্রয়োজনীয় পণ্য এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেন। এই প্রশ্নেই মেজাজ হারান বিজেপি নেতা। মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্নে বিজেপি নেতার নিদান, ‘তালিবানের কাছে চলে যাও। আফগানিস্তানে লিটার পিছু ৫০ টাকায় পেট্রোল পাওয়া যাচ্ছে। ওখানে তো তেল নেওয়ার লোক নেই। তোমরা চলে যাও। ভারতে অন্তত আমরা নিরাপদে আছি। করোনা দ্বিতীয় ঢেউ কেটে যাওয়ার পর তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে দেশ। এখন এই সব প্রশ্ন করছেন?’

আরও পড়ুন- বিরোধী ঐক্যে কোর কমিটির সংবিধান হোক: মমতা

তবে আফগানিস্তানে যাওয়ার নিদান এই প্রথম রামরতন দেননি। দিন কয়েক আগেই বিহারের বিজেপি বিধায়ক হরি ভূষণ ঠাকুর এই একই ধরনের হুমকি দিয়েছিলেন।  তিনি বলেছিলেন, ‘যাঁরা ভারতে থাকতে ভয় পাচ্ছেন, তাঁরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে চলে যান। পেট্রোল ও ডিজেল সস্তায় পাবেন। ওখানে গেলে এ দেশের মূল্য বুঝতে শিখবেন।’ advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...