Tuesday, June 9, 2026

গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে বাতিল করা হল ১৩টি ট্রেন

Date:

Share post:

টানা বর্ষণের জেরে গঙ্গায় জলস্তর বৃদ্ধির ফলে রেললাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জল। এর জেরে মালদা ডিভিশনে বাতিল করা হল মোট ১৩ টি ট্রেন। শুধু তাই নয় ১৬টি ট্রেনের রুট পরিবর্তনও করতে হয়েছে বলে জানিয়েছেন মালদা ডিভিশনের ডিআরএম জিতেন্দ্র কুমার।  তিনি জানিয়েছেন, মালদা-সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ-ভাগলপুর, ভাগলপুর থেকে জামালপুর রুটের সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও  রুট পরিবর্তন করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনেরও।

আরও পড়ুন: তিন দিন সম্পূর্ণ গাঢ় অন্ধকারে ঢেকে যাবে গোটা পৃথিবী!

জলস্তর বাড়ায় জলে ডুবে গেছে রেললাইন। স্বভাবতই দুর্ঘটনা এঁড়াতে বাতিল করতে বেশকিছু প্যাসেঞ্জার ট্রেন। এছাড়াও যে সব ট্রেনগুলি বিহার ও ঝাড়খণ্ড দিয়ে চলাচল করে বা ওই দুই রাজ্যে যাচ্ছে, সেগুলি হয় বাতিল করা হয়েছে বা পথ পরিবর্তন করা হয়েছে। কিউল হয়ে ট্রেনগুলিকে দিল্লি পাঠানো হচ্ছে। এছাড়া মালদা থেকে দিল্লি যাওয়ার ট্রেনগুলিকে কাঠিহার, পাটনা হয়ে দিল্লি পাঠানো হচ্ছে।

একদিকে গঙ্গার জলের স্তর বৃদ্ধির ফলে যখন বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন তখন গঙ্গা ও ফুলহার নদীর জল বৃদ্ধির ফলে মালদায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ফুলহারের  জলে নতুন করে প্লাবিত হয়েছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া, মিয়াহাট-সহ বেশ কয়েকটি এলাকা। রতুয়াতেও গঙ্গা ও ফুলহার নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রিজের উপর গবাদি পশুদের নিয়ে ত্রিপল খাটিয়ে বসবাস করছেন এলাকার বাসিন্দারা। প্রায় ২০০ বিঘা জমির ফসল চলে গেছে জলের তলায়। স্বভাবতই চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  বন্যা পরিস্থিতি মোকাবিলায় যথাসাধ্য সাহায্য করছে প্রশাসন  বলে জানিয়েছেন মালদার জেলা শাসক। তিনি জানান, প্রত্যেকটি ব্লক অফিসে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। দুর্গত এলাকা গুলোতে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। এমনকী গবাদিপশুর খাবারও পাঠানো হচ্ছে।

advt 19

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...