Wednesday, June 24, 2026

ছোট বিমানে ভারতীয়রা কাবুল থেকে তাজিকিস্তানে, তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে নর্দার্ন অ্যালায়েন্স

Date:

Share post:

কাবুলে (Kabul) বড় বিমান নিয়ে গিয়ে ভারতীয়দের উদ্ধারের সমস্যা। সেই কারণে, ছোট ছোট বিমানে ভারতীয়দের কাবুল থেকে তাজিকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে। তিন দিন ধরে তাজিকিস্তানে আটকে রয়েছে ভারতীয় বিমান। ঢুকতে না পারায় বাড়ছে উদ্বেগ। চরম অশান্ত আফগানিস্তান (Afghanistan)। আটকে ২০০-রও বেশি ভারতীয়। কাবুল বিমানবন্দরের টারম্যাকে দেশ ছাড়তে মরিয়া মানুষের ভিড়। সেই কারণে C-17-র মতো বড় বিমান ওঠা-নামায় সমস্যা হচ্ছে। এই কারণে কাবুলে আটকে থাকা ৯০ জন ভারতীয়কে বায়ুসেনার হারকিউলিস বিমান উদ্ধার করে তাজিকিস্তানে নিয়ে গিয়েছে। বাকিদেরও একইভাবে নিয়ে আসা হবে।

আরও পড়ুন-Breaking: মালা রায়ের সঙ্গে বৈঠক, ‘বঙ্গজননী’-তে বড় পদে আসছেন শিখা

প্রায় ছ’দিন হল আফগানিস্তানে ক্ষমতায় তালিবান। ক্ষমতা দখলের পরে মুখে যাই বলুক না কেন আগের মতোই হিংসাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছে তালিবান। ফলে কাবুল ছাড়তে মরিয়া ভারতীয়-সহ বিদেশিরা। দু’দফায় উদ্ধারকাজ চললেও এখনও আফগানিস্তানে আটকে বেশ কিছু ভারতীয়।

ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে প্রস্তুত বায়ুসেনার A C-17 বিমান। কিন্তু কাবুলে বিমানবন্দরে নামতে না পারায় সেটিকে তাজিকিস্তানে রাখা হয়েছে। সেখানেই ছোট বিমান করে ভারতীয়দের নিয়ে দিয়ে দেশে ফেরানো ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন-চুক্তি জোট অব‍্যাহত ইস্টবেঙ্গলে, মধ‍্যস্থতাকারীদের উত্তরের অপেক্ষায় কর্তারা

এদিকে, আফগানিস্তানের এদিকে জোরদার প্রতিরোধ গড়ে তুলেছে নর্দান অ্যালায়েন্স বাহিনী। তিন জেলা তালিবানমুক্ত করেছে তারা। সূত্রের খবর,

নর্দান অ্যালায়েন্সের আক্রমণে ৪০ তালিবানের মৃত্যু হয়েছে।

advt 19

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...