Tuesday, June 23, 2026

Breaking: মালা রায়ের সঙ্গে বৈঠক, ‘বঙ্গজননী’-তে বড় পদে আসছেন শিখা

Date:

Share post:

প্রথমে Mamata Banerjeeর সঙ্গে ফোনে সৌজন্যের কথা। ৭ অগাস্ট। এরপর Shikha Mitraকে ফোন করেন ‘বঙ্গজননী’র সভানেত্রী সাংসদ মালা রায়। শুক্রবার শিখাদেবীর বাড়িতেই বৈঠক হয় দুজনের। সূত্রের খবর, ‘বঙ্গজননী’তেই যোগ দিতে চলেছেন শিখা মিত্র।

আরও পড়ুন: ২০২৪-এর ভোটে মুখ্যমন্ত্রীর প্রস্তাব ট্রাম্প কার্ড হতে পারে বিরোধীদের

ফলে, এটা স্পষ্ট যে প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি Somen Mitraর স্ত্রী প্রাক্তন বিধায়ক Shikha Mitra ফিরছেন Trinamool Congressএ। দুতিনদিনের মধ্যেই আনুষ্ঠানিক যোগদান। উল্লেখ্য, তিনি তৃণমূলেরই বিধায়ক ছিলেন। সোমেনবাবুও তখন তৃণমূলে। সোমেন মিত্রকে তৃণমূলে নিয়ে যাওয়ার পিছনেও শিখার বড় ভূমিকা ছিল। পরে তিনি কংগ্রেসে ফেরার সময় শিখা কংগ্রেসে যান। ২০১৯ সালে লোকসভায় শাখাকে উত্তর কলকাতায় প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। তিনি রাজি হননি। এবার বিধানসভায় চৌরঙ্গি কেন্দ্রে তাঁর নাম বিজেপি ঘোষণার পরেও তিনি প্রত্যাখ্যান করেন। কিছুদিন আগে তাঁর সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর। এরপর ৭ অগাস্ট সোমেনবাবুর প্রথম বাৎসরিক পারলৌকিক ক্রিয়ার দিনও সমবেদনা জানিয়ে ফোন করেন মুখ্যমন্ত্রী। এরপর আরও শীর্ষনেতৃত্বের সঙ্গে কথা হয়। শুক্রবারও কথা হয়েছে। শিখা দেবী সসম্মানে তৃণমূল করবেন। তাঁর জন্য নির্দিষ্ট কাজ ও দায়িত্ব ভেবেছে দল। সোনিয়া গান্ধীকে সম্মান করলেও কংগ্রেস নেতাদের ভূমিকা এবং আচরণে শিখা ও রোহন তিতিবিরক্ত।
advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...