Wednesday, June 24, 2026

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির হঠাৎ ইস্তফা! নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত

Date:

Share post:

তেইশের বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) আগে ত্রিপুরায় প্রতি মুহূর্তে রাজনৈতিক সমীকরণের বদলে যাচ্ছে। রাজ্যে প্রধান বিরোধী শক্তি হিসেবে ক্রমশ নিজেদের প্রতিষ্ঠিত করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee) তত্ত্বাবধানে নিয়ম করে ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গ থেকে একের পর এক নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদরা পড়শি রাজ্যে পাড়ি দিচ্ছেন। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে ঘাসফুল শিবিরে রোজই যোগদানের হিড়িক।

এরই মাঝে হঠাৎ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি (Tripura Pradesh Congress Presidente) পদ থেকে ইস্তফা (Resign) দিলেন পীযূষ কান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) জানা যাচ্ছে, তিনি তাঁর পদত্যাগ পত্র আজ, শনিবারের মধ্যে দিল্লিতে হাইকম্যান্ড ও সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে পাঠিয়ে দেবেন। পীযূষবাবুর হঠাৎ এমন সিদ্ধান্তে ত্রিপুরা রাজনীতিতে আলোড়ন। অনেকেই মনে করছেন, কংগ্রেস-সিপিএম ও তৃণমূল কাছাকাছি আসতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সবমিলিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির পদত্যাগে ত্রিপুরায় নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে।

আরও পড়ুন:দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নীচেই, স্বস্তি দিয়ে কমল মৃত্যুও

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...