Wednesday, June 24, 2026

কাবুল থেকে ভারতে ফিরতেই ভাইকে স্নেহের চুম্বনে ভরিয়ে দিল দিদি, ভাইরাল মর্মস্পর্শী ভিডিও

Date:

Share post:

তালিবান অধিকৃত আফগানিস্তান থেকে বেরিয়ে আসতে পেরে একরত্তি মেয়েও বুঝল তারা নিরাপদ। কাবুল থেকে ভারতীয় বায়ুসেনা রবিবার একদল ভারতীয়কে উদ্ধার করেছে। সেই দলে ছিল ছোট্ট এক শিশু। উক্ত ভিডিয়োটিতে হিনডন এয়ারবাসে করে গাজিয়াবাদে পৌঁছনোর পর কোলের শিশুকে একরত্তি মেয়ে চুম্বনে ভরিয়ে দিল। এএনআই এই ভিডিওটি শেয়ার করেছে। সম্ভবত, কোলের শিশুটি একরত্তি শিশু কন্যার ভাই।

 

আরও পড়ুন: আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করলেই প্রথমে পোলিও প্রতিষেধক নিতে হচ্ছে

আইএএফ যে ১৬৮ জনকে উদ্ধার করেছে তার মধ্যে ১০৭ জন ভারতীয় ও ২৩ জন আফগান ছাড়াও আছেন শিখ ও হিন্দু। এই দলটি আজ ভারতে এসে পৌঁছেছে।

এর সঙ্গে, আফগান শিখদের ভারতে ফেরানোর কথা আগেই বলেছিল দিল্লি। সেইমতো শুরু হয়েছে সেই প্রক্রিয়া। ভারতের পাশাপাশি একাধিক শিখকে নিয়ে আসা হয়েছে ভারতে। রবিবার সকালেই ভারতে পৌঁছেছেন ২৪ জন আফগান শিখ। তাঁদের মধ্যে রয়েছেন দু’জন সেনেটরও। আফগানিস্তানের পরিস্থিতি জিজ্ঞেস করতেই চোখে ভরে এলো জল। সদ্য ভারতে ফেরা আফগান সেনা নরেন্দ্র সিং খালসা বলেন, ‘২০ বছর ধরে যা কিছু গড়ে তোলা হয়েছিল সব শেষ হয়ে গেল। এখন আবার সব শূন্যতে পৌঁছেছে।’

আরও পড়ুন: মাদক-বেআইনি পার্কিংয়ের তোলাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে, দোষীদের রং দেখবেন না: স্পষ্ট বার্তা কুণালের

আর এক আফগান শিখ ভারতে ফিরে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তিনি জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে পৌঁছনোর আগে তাঁদের অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। এমনকি বিমানবন্দরে আসার পরও তালিবানরা এসে তাঁদের বলে, ‘তোমরা যেও না। কেন যাচ্ছ?’ তারপরও ভারতে পৌঁছে খুশি তাঁরা। এই উদ্যোগ নেওয়ার জন্য নরেন্দ্র মোদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

advt 19

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...