Wednesday, June 24, 2026

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির খোলনলচে বদলাতে চলেছে বিসিসিআই

Date:

Share post:

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির খোলনলচে বদলাতে চলেছে বিসিসিআই।ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ হিসেবে যেমন নতুনদের নেওয়া হবে, তেমনই জাতীয় অ্যাকাডেমির প্রধান পদের জন্যেও আবেদন করতে বলা হয়েছিল। তবে এখনও অবধি সেই পদে এক মাত্র রাহুল দ্রাবিড়ই আবেদন করেছেন। এত দিন ধরে তিনিই দায়িত্বে ছিলেন। শোনা যাচ্ছিল ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর বদলে আসতে পারেন দ্রাবিড়। জাতীয় অ্যাকাডেমির প্রধানের পদে দ্রাবিড় আবেদন করায় সম্ভবত তিনিই দায়িত্ব পাবেন।লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায়   এ বার নতুনদের কোচ হিসেবে এনে ফের কাজ শুরু করতে চাইছে বিসিসিআই।

আবেদন করার শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। এত দিন যাঁরা কোচ ছিলেন কারও চুক্তিই নবীকরণ করেনি বোর্ড। এই পদে আবেদন করতে হলে বয়স ৬০ বছরের মধ্যে হতে হবে। জাতীয় অ্যাকাডেমিতে স্পিন বিভাগের দায়িত্বে থাকা রমেশ পাওয়ার এখন মহিলা দলের কোচ। সেই দলেরই ব্যাটিং কোচ শিবসুন্দর দাস। যিনি আগে জাতীয় অ্যাকাডেমির ব্যাটিং কোচ ছিলেন।এখন দেখার কে কে দায়িত্ব পান।

advt 19

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...