Tuesday, June 23, 2026

ত্রিপুরায় তৃণমূলের উপর বিজেপির আক্রমণের কড়া নিন্দা মানিকের

Date:

Share post:

সেই রাজ্যে তৃণমূলের (Tmc) উপর বিজেপির (Bjp) লাগাতার আক্রমণের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন ত্রিপুরার (Tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (Manik Sarkar)৷ বাংলা থেকে যে সমস্ত তৃণমূল নেতৃত্ব ত্রিপুরায় আসছেন তাঁদের বিমানবন্দরেই তালিবানি কায়দায় আক্রমণ করতে হবে- ১৯ অগাস্ট এই ‘হুমকি’ দিয়েছিলেন বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক (Arun Bhowmik)। তাঁর বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে৷ রবিবার, সে প্রসঙ্গেই বামনেতা মানিক সরকার বলেন, “যাঁদের হাড়গোড় ভাঙার কথা বলা হল, তাঁরাই তো রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন৷ তাঁদের আমি অভিনন্দন জানাচ্ছি৷ সাহস আছে৷ মাথা নত করছে না৷ যিনি হুমকি দিচ্ছেন সেটা তাঁর দুর্বলতা৷ জনবিচ্ছিন্ন৷ ভয় পাচ্ছেন৷ এটা চলতে পারে না”৷

আরও পড়ুন-ভারত -আফগানিস্তান বাণিজ্য বন্ধ, টান পড়ছে ড্রাই ফ্রুটসের বাজারে , বাড়ছে দাম

সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, “কোন পরিস্থিতির মাঝখানে ত্রিপুরায় তৃণমূল লড়ছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার”৷

ত্রিপুরায় তৃণমূলের উপর বিজেপির আক্রমণের নিন্দায় অন্যান্য বিরোধীদলের সঙ্গে সরব বামেরাও।

advt 19

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...