Wednesday, June 24, 2026

আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরে CAA-এর গুরুত্ব বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

তালিবানের(Taliban) দখলে যাওয়ার পর ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে আফগানিস্তানের(Afganistan) পরিস্থিতি। গুরুতর অবস্থায় আফগানিস্তান থেকে ভারতীয়দের(India) দেশে ফেরাতে কোমর বেঁধে নেমেছে সরকার। রবিবার কাবুলিওয়ালার দেশ থেকে ভারতে ফিরেছেন ২২২ জন। এহেন পরিস্থিতির মাঝেই রবিবার আফগানিস্তানের উদাহরণ টেনে দেশে CAA আইনের প্রয়োজনীয়তা বোঝালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি(Hardeep Singh Puri)।

রবিবার এক আফগানিস্তান থেকে ভারতীয়দের দেশে ফেরানোর একটি খবর টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, “আমাদের প্রতিবেশী দেশের অস্থির পরিস্থিতি, ও যেভাবে সেখানে শিখ এবং হিন্দু খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এটাই স্পষ্ট করে নাগরিকত্ব সংশোধনী আইন কতটা জরুরি।” উল্লেখ্য ২০১৯ সালে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন পার্সী এবং খ্রিস্টান ধর্মের প্রবাসী ব্যক্তিদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। আইন অনুযায়ী আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তানের উল্লিখিত ধর্মের ব্যক্তিরা যদি নাগরিকত্ব পেতে চান সে ক্ষেত্রে নির্দিষ্ট বছর ভারতে থাকতে হবে তাদের। তারপরই তারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...