মেসি না থাকায় বার্সেলোনাকে ভয় পাচ্ছে না বিপক্ষ!

Date:

Share post:

মেসির পায়ে বল মানেই বিপক্ষের বিপদের আশঙ্কা।তাঁকে আটকাতে মরিয়া হয়ে বিপক্ষের একাধিক ফুটবলার এগিয়ে যাওয়া।আর সেখান থেকেই ফাঁক তৈরি হয়।আর সেটাই কাজে লাগিয়ে বার্সেলোনার গোল দেওয়া। এমন দৃশ্য খুবই পরিচিত ছিল বার্সার সমর্থকদের কাছে। কিন্তু সে সব এখন অতীত।লিয়োনেল মেসি চলে যাওয়ার পর বার্সেলোনাকে ভয় পাচ্ছে না বিপক্ষ। অ্যাটলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে ড্র করে এমনটাই মনে করছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।

তিনি বলেছেন, আমার এক কথা বার বার বলতে ভাল লাগে না। কিন্তু বলতে হচ্ছে। কারণ, আমরা বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে কথা বলছি। মেসি মাঠে থাকলে বিপক্ষ অনেক বেশি ভয় পেত। মেসিকে যখন পাস দেওয়া হত, সহজে ওর পা থেকে বল যেত না। ও যে মাঠে নেই, সেটা বুঝতে পারছি। কিন্তু কিছু করার নেই আমাদের।কোম্যান আরও বলেন, খেলার শুরুতে একাধিক কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। আমাদের উপর চাপ সৃষ্টি করছিল বিলবাও।দল যেমন খেলেছে তাতে ড্র হওয়ায় অবাক নই। তিনি বলেন, ড্র ঠিক আছে। এই মাঠে এমন ভাবে খেললে নিজেদের বিপদ ডেকে আনাই স্বাভাবিক। আমার কোনও অভিযোগ নেই এই ড্র নিয়ে।

advt 19

 

spot_img

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...