এখনই আফগানিস্তান ক্রিকেট বোর্ডে কোনও রদবদল করছে না তালিবানরা 

Date:

Share post:

আফগানিস্তান ক্রিকেট বোর্ডে আপাতত কোনও রদবদল করছে না তালিবানরা। আজিজুল্লাহ ফজলিকেই ফের আফগান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হল। রবিবার টুইট করে এমনটাই জানান হল। আফগানিস্তান দখল করার পর সেই দেশের ক্রিকেট বোর্ডের দফতরেও ঢুকে পড়ে তারা। তবে ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে থাকছেন আজিজুল্লাহ-ই।রবিবার টুইটে লেখা হয়েছে, আজিজুল্লাহ ফজলিকেই ফের ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নিযুক্ত করা হল। আগামী দিনে তাঁর নেতৃত্বেই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আফগানিস্তান।

প্রাক্তন ক্রিকেটার আবদুল্লাহ মাজারিকে সঙ্গে নিয়ে ক্রিকেট বোর্ডের দফতরে ঢুকেছিল তালিবান। তবে ছেলেদের ক্রিকেটে তারা হস্তক্ষেপ করবে না বলেই মনে করা হচ্ছে।ছেলেদের ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা না থাকলেও, মেয়েদের ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও মেয়েদের ক্রিকেট নিয়ে কোনও কিছু জানা যায়নি।

advt 19

spot_img

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...