Friday, April 3, 2026

প্রাণ হাতে আফগানিস্তান থেকে ভারতে ফিরলেন ১৪৬ জন

Date:

Share post:

প্রাণ হাতে নিয়ে আফগানিস্তান (Afghanistan) থেকে ভারতে ফিরলেন ১৪৬ জন। এখনও অনেকে আটকে রয়েছেন বলে সূত্রের খবর। সোমবার, ভোরে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ভিস্তারা ও কাতার এয়ারওয়েজর বিমানে ১৪৬ জন দেশে ফেরেন। প্রথমে কাবুল থেকে তাঁদের দোহায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভারতে ফেরানো হয়। এঁদের মধ্যে কাবুলের মার্কিন দূতাবাসের দুই কর্মীও রয়েছেন।

রবিবার, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) টুইটে লেখেন, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে।

 

সবমিলিয়ে এয়ারলিফটে (Airlift) সন্ত্রাসের রাজত্ব থেকে ভারতে ফিরিয়ে আনা হল কয়েকশো ভারতীয়কে। কাবুলে আটকে থাকার পর, রবিবার রাতে দেশে ফিরেছেন নিমতার তমাল ভট্টাচার্য। রবিবারই দেশে ফিরেছেন আরেক ভারতীয় সর্বজিৎ মুখোপাধ্যায়ও। তিনি কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের আফগানিস্তানে ফিরতে চান ওই অধ্যাপক।

 

বহু ভারতীয়ই এখনও আটকে আফগানিস্তানে। অনেকে কাবুল থেকে বেরিয়ে আসতে পারলেও, এখনও দেশেই ফিরতে পারেননি। পাসপোর্ট সমস্যায় পড়েছেন অনেকে। সবাইকে দেশে ফেরাতে সচেষ্ট বিদেশ মন্ত্রক।

 

advt 19

 

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...