Saturday, April 4, 2026

স্টাফ স্পেশ্যাল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর জখম এক মহিলা যাত্রী

Date:

Share post:

করোনা আবহে বন্ধ সমস্ত লোকাল ট্রেন। একমাত্র ভরসা স্টাফ স্পেশ্যাল ট্রেন । এবার সেই স্টাফ স্পেশ্যাল ট্রেন থেকে নামতে গিয়েই ঘটল বিপত্তি। সপ্তাহের শুরুতেই মুর্শিদাবাদে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়ে ঠাসা স্টাফ স্পেশাল ট্রেন থেকে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াতেই হুড়োহুড়ির জেরে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন এক মহিলা যাত্রী। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। সোমবার সকালে লালগোলা থেকে রানাঘাটগামী স্টাফ স্পেশ্যাল ট্রেনে এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, একেবারে দরজা সামনে দাঁড়িয়েছিলেন। ভিড়ের চাপে নিজেকে সামলে রাখতে পারেননি। এদিন ট্রেনে চেপে বহরমপুরে ডাক্তার দেখাতে আসছিলেন রঘুনাথগঞ্জের সাইদাপুরের বাসিন্দা আলিয়ারা বিবি। ট্রেনের মধ্যে ভিড়ের চাপে ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে দুর্ঘটনা। প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা মহিলাকে উদ্ধার করে। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আরপিএফ। যাত্রীদের অধিকাংশের দাবি, ভিড়ের চাপে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।
উল্লেখ্য, করোনা সংক্রান্ত বিধিনিষেধের জেরে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চলছে রেলের কর্মীদের যাতায়াতের জন্য কিছু স্টাফ স্পেশাল ট্রেন। বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের এই ট্রেনগুলিতে যাতায়াতের অনুমতি রয়েছে।

আরও পড়ুন – পুজোর মরশুমে কোভিডের তৃতীয় ঢেউ শিখর ছুঁতে পারে
তৃতীয় দফায় রাজ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গত ৫ মে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিধিনিষেধের কথা ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লোকাল ট্রেন বন্ধ রাখার কথা জানিয়েছিলেন।ইতিমধ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এই পরিস্থিতি অনেকেরই প্রশ্ন, লোকাল ট্রেন পরিষেবা ফের কবে থেকে শুরু হবে।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...