Sunday, April 5, 2026

আফগানিস্তান নিয়ে বিশদে আলোচনায় উদ্যোগী মোদি, ডাকলেন সর্বদল বৈঠক

Date:

Share post:

সব দলের নেতাদের আফগানিস্তানের (present conditions of afghanistan) পরিস্থিতি সম্পর্কে অবহিত করাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime Minister Narendra Modi)। বিদেশমন্ত্রককে তিনি এই বিষয়ে বিস্তারিতভাবে সব তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন  বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (external affairs Minister S jayshankar) টুইটে এ খবর জানিয়েছেন ‘বিদেশমন্ত্রককে সব রাজনৈতিক দলের নেতাদের আফগানিস্তান সম্পর্কে তথ্য দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদি।

তবে মোদীর এই উদ্যোগেও খুশি নন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর প্রশ্ন, কেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এ ব্যাপারে জবাবদিহি করবেন প্রধানমন্ত্রী নিজে নয় কেন? কেন মোদী নিজে জানাবেন না? এ দিন বিদেশ মন্ত্রী জয়শঙ্করের টুইটের পরই একটি টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ‘মোদীজি নিজে কেন কথা বলতে পারবেন না? নাকি কী জানেন না আফগানিস্তান কী হচ্ছে ?

 

এর আগে গত ১৭ অগাস্ট তালিবানের কাবুল দখলের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক ডেকেছিলেন বসেছিলেন প্রধানমন্ত্রী । কী ভাবে আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরানো যায়, সেই বিষয়েই আলোচনা হয়েছিল ওই বৈঠকে। বিদেশ মন্ত্রকের তরফে বারবারই জানানো হয়েছে যে, ভারতীয়দের ফেরাতে সবরকমের চেষ্টা জারি রেখেছে কেন্দ্র, তবে সবটাই নির্ভর করছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতির ওপরে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানানো হয়েছে আফগানিস্তান ফেরত সব ভারতীয়দের এবং আফগান বাসীদের বিনামূল্যে আরটি-পিসিআর পরীক্ষা করানো হচ্ছে। দু’জনের শরীরে করোনা সংক্রমণের হদিশও মিলেছে। আফগানিস্তান ফেরত সকলকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে পাশাপাশি আফগানিস্তানের নাগরিকদের বিনামূল্যে পোলিও ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। কেন্দ্রের তরফে জানানো হয়েছে এখনও অবধি চার দফায় বায়ুসেনার বিমানে ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। তবে এখনও প্রায় এক হাজারের কাছাকাছি ভারতীয় কাবুলে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

advt 19

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...