Friday, April 3, 2026

এবার সক্রিয় বাইডেন, আফগানিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত

Date:

Share post:

ঘরে-বাইরে প্রবল সমালোচনার জেরে অবশেষে গাঝাড়া দিয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তালিবানি হমকি উপেক্ষা করে সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করলেন। বললেন, ISIS হমকি দিচ্ছে। তালিবানের সঙ্গে হাত মিলিয়েছে তারা। কিন্তু দ্রুত বদলাচ্ছে আফগান পরিস্থিতি। ইতিমধ্যে ৩১ হাজার মানুষকে আফগানিস্তান থেকে বিমানে তুলে আনা হয়েছে। বাইডেনের আশ্বাস, ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তানে থাকা সব মার্কিনিকে উড়িয়ে আনা হবে। তালিবানি সন্ত্রাসের বিরুদ্ধে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আগামিকাল, মঙ্গলবার বসছে G7 বৈঠক। সেখানে তালিবানিদের রুখতে সিদ্ধান্ত নেওয়া হবে।

পঞ্জশিরে নর্দান অ্যালায়েন্সের প্রতিরোধে বিপাকে তালিবান। এলাকা দখলে ব্যর্থ হয়ে এবার ২০০ মুজাহিদিনকে পঞ্জশিরে পাঠানো হচ্ছে। মাসুদ বাহিনীও তৈরি। প্রায় ৯ হাজার বাহিনী নিয়ে নতুন করে তারা সামরিক কৌশল সাজাচ্ছে। ফলে আরও এক রক্তাক্ত সংঘর্ষের অপেক্ষা। আরও কয়েকটি প্রদেশেও তালিবান প্রতিরোধের মুখে। ফলে সরকার গড়া আপাতত শিকেয়। বিনা বাধায় আফগানিস্তান দখলের স্বপ্ন প্রবল বাধার মুখে। চিন-পাকিস্তানের অনৈতিক সমর্থন উপেক্ষা করে বিশ্বের শক্তিশালী দেশগুলিও কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিতে চলেছে। আপাতত সেটাই ইতিবাচক দিক।

আরও পড়ুন:পঞ্জশিরে পরাজিত তালিবানের আত্মসমর্পণ, রক্তক্ষয়ী লড়াইয়ে হত প্রায় ২০০

 

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...