Saturday, April 4, 2026

টানা বৃষ্টিতে জেরবার মালদহ, প্লাবিত একাধিক এলাকা

Date:

Share post:

লাগাতার বৃষ্টিতে জেরবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। এর মধ্যে আবার হাওয়া অফিস জানিয়েছে এখনই বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই। এদিকে মহানন্দার জলে ভেসে গিয়েছে মালদহের একাধিক এলাকা। পাশাপাশি দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা, মেদিনীপুরের একাধিক এলাকা জলমগ্ন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ করছে প্রশাসন।

সোমবার সকাল থেকেই কলকাতায় ছিল আংশিক মেঘলা আকাশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন। বির্পস্ত এলাকাগুলিতে রাজ্য সরকারের তরফ থেকে চলছে স্বাস্থ্য শিবির। সোমবার আমতার ঘোড়াবেড়িয়া পঞ্চায়েত এলাকায় একটি স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত গ্রামীণ এই এলাকার প্রায় ২৫০ জনের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় ওষুধপত্রও বিতরণ করা হয়। আইএমএ-র অ্যাসিটেণ্ট ফিনান্স সেক্রেটারি ডাঃ বিবর্তন সাহার নেতৃত্বে ৬ সদস্যের চিকিৎসকদের একটি দল গ্রামবাসীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুকান্ত পাল।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাষ। পর পর বৃষ্টিতে বেহাল পাহাড়। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুততার সঙ্গে কাজ করছে প্রশাসন। ধসের পাথড় সরিয়ে চলছে রাস্তা পরিস্কারের কাজ। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে পর্যটকদের।

আরও পড়ুন- পুনর্নিয়োগ বা মেয়াদবৃদ্ধি আর নয়, এবার নতুনদের চাকরি দিতে চায় রাজ্য advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...