Wednesday, June 24, 2026

করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় মেডিকেল কলেজগুলিতে অতিরিক্ত কর্মী নিয়োগের ছাড়পত্র

Date:

Share post:

ফের ভয়ঙ্কর রূপ নিতে পারে মারণ ভাইরাস করোনা। তাই আগেভাগেই সতর্কতা হিসেবে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার মেডিকেল কলেজগুলোতে বাড়তি কর্মী নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিবের পৌরহিত্যে করোনা মোকাবিলার কৌশল নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে মেডিকেল কলেজগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের পক্ষে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতিতে প্রতিটি জেলার স্বাস্থ্য প্রশাসনকে অতিমারি রুখত স্বয়ংসম্পূর্ণ করে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নিয়মিত এই প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে। সেই লক্ষ্যে গত শনিবার বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম বৈঠকে বসেন।

এই বৈঠকে বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে কর্মী ঘাটতির প্রসঙ্গ তুলে ধরা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মোকাবিলায় তাদের বাড়তি কত কর্মীর দরকার তা খতিয়ে দেখে অবিলম্বে স্বাস্থ্য সচিব তা জানানোর নির্দেশ দেন। পাশাপাশি, চিকিৎসার অন্য পরিকাঠামোর ঘাটতি থাকলে তাও অবিলম্বে স্বাস্থ্য দফতরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা হাসপাতালগুলির সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার জন্য মেডিকেল কলেজগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। একেবারেই বাধ্যতামূলক না হলে রোগীদের কলকাতায় রেফার করার প্রবণতা ত্যাগ করতে নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- পুনর্নিয়োগ বা মেয়াদবৃদ্ধি আর নয়, এবার নতুনদের চাকরি দিতে চায় রাজ্য advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...