Thursday, June 25, 2026

বিষাক্ত বোলতার কামড়ে  এক শিশুর মৃত্যু, আহত ৩

Date:

Share post:

বিষাক্ত বোলতার কামড়ে মৃত্যু হল এক কন্যা শিশুর। গুরুতর আহত হয়েছেন আরও ৩জন। রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামে। মৃত শিশুর নাম হাসি খাতুন। বয়স ৩। আহত হয়েছেন শিশুটির ঠাকুমা সুবেরা বেওয়া (৭০), জেঠিমা সাবেরা বিবি ও মেজো ভাই রোজ আলি (৬)। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

 

পরিবার সূত্রে জানা গিয়েছে হাসি খাতুন ও তার মেজো ভাই রোজ আলি রবিবার বিকেলে বাড়ির পিছনে এক পরিত্যক্ত অসম্পূর্ণ পাকা বাড়ির ভিটেতে খেলছিল।তাদের বসত বাড়ির চালে গজিয়ে উঠেছিল এক বিষাক্ত বোলতার চাক। সেই সময় এক ঝাঁক বিষাক্ত বোলতা ক্ষুদে দুই শিশুকে হামলে ধরে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন ঠাকুমা সুবেরা বেওয়া ও জেঠিমা সাবেরা বিবি। তাদেরকেও হামলে ধরে বিষাক্ত বোলতা।গুরুতর ভাবে আহত হয়ে পড়েন দুই শিশু সহ চারজন।তাদেরকে চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা দুই শিশুর আশঙ্কা জনক অবস্থা দেখে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দেন বলে খবর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় শিশুটির মামা ফুলসার আলম। বর্তমানে তিনজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর।

মামা ফুলসার আলম জানান তারা তিন ভাই ও এক বোন। হাসি খাতুন ছিল ছোট। জামাইবাবু হাসিবুল আলম ভিন রাজ্য জয়পুরে রিকশা চালায়। তাদের অভাবের সংসার।সামান্য বোলতার কামড়ে এক শিশুর অকালে প্রাণ চলে যাবে তা ভেবে স্থির থাকতে পারছেন না।

advt 19

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...