Saturday, April 4, 2026

করোনা সচেতনতার প্রচারে শিব-যমরাজ!

Date:

Share post:

বালির চরে নন্দী-ভৃঙ্গিকে নিয়ে দাঁড়িয়ে আছেন মহাদেব। সঙ্গে যমরাজ। বেনিয়ম দেখলেই মহাদেবের নির্দেশমত রে রে করে তেড়ে আসছেন যমরাজ! না কোনও সিনেমার দৃশ্য নয়। বকখালি কিংবা মৌশুনি দ্বীপে গেলেই দর্শণ মিলবে তাঁদের। ভাবছেন তো কারণ টা কী?

করোনার সচেতনার প্রচারেই এমন অভিনব ভাবনা। নামখানা ব্লক প্রশাসনের উদ্যোগে লোকশিল্পীদের বিভিন্ন রকমের সাজে সাজিয়ে প্রচার করা হল বকখালি ও মৌসুনি পর্যটন কেন্দ্রে। শিব, নন্দী, ভৃঙ্গি, যমরাজরা মাস্কহীন মুখ দেখলেই ছুটে আসছেন। তাঁদের হাতে বড় করে লেখা করোনা সচেতনতার পোস্টার। যাঁরা মাস্কবিহীনদের স্বয়ং মহাদেব গিয়ে পরিয়ে দিচ্ছেন মাস্ক। আর প্রত্যেককে সচেতন করছেন যমরাজ। এই অভিনব প্রচারের নেতৃত্বে রয়েছেন বিডিও শান্তনু সিংহ ঠাকুর। তিনি বলেন, ‘আমরা নানারকমভাবে প্রচার চালিয়ে আসছি। কিন্তু আজকের প্রচার ছিল আকর্ষণীয়। মানুষের মধ্যে সাড়া ফেলেছে। মাস্কহীন মুখ দেখলেই মহাদেব এগিয়ে গিয়েছেন। ধমক দেওয়ার পর মাস্ক পরিয়ে দিয়েছেন।’

আরও পড়ুন- মমতার হাত ধরে বাংলায় স্বাস্থ্যক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য, বলছে মোদি সরকারের রিপোর্ট কার্ড!

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...