Friday, June 26, 2026

জাতিভিত্তিক শুমারির দাবি, মোদির ওপর চাপ নীতীশের

Date:

Share post:

কেন্দ্রের মোদি সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish kumar)। বিহারের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন তিনি।

জাতিভিত্তিক শুমারির দাবিতে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব-সহ ১১টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বৈঠকের পরে নীতীশ কুমার জানিয়েছেন, ‘সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী মোদি।’ প্রধানমন্ত্রী তাঁদের কথা শুনেছেন বলেও জানিয়েছেন নীতীশ।

জাতিভিত্তিক শুমারির দাবিতে মোদির সঙ্গে বৈঠকে নীতীশ কুমার ও তেজস্বী যাদব ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি, বিহারের শিক্ষামন্ত্রী বিজয়কুমার চৌধুরি এবং বাম দলগুলোর প্রতিনিধি-সহ ১১টি দলের প্রতিনিধিরা। তেজস্বী যাদব বলেছেন, ‘দেশের স্বার্থেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে। এতে সমস্ত গরিব মানুষ উপকৃত হবেন।’ তিনি আরও বলেছেন, ‘যদি পশু ও গাছ সুমারি হতে পারে, তাহলে জাত গণনা হবে না কেন? এই দাবি কেন্দ্রকে মানতেই হবে৷’

আরও পড়ুন- তালিবানি শাসন মেনে নিয়েছি, কিন্তু সমর্থন করি না: হাসমত advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...