Saturday, March 14, 2026

পঞ্জশিরে পরাজিত তালিবানের আত্মসমর্পণ, রক্তক্ষয়ী লড়াইয়ে হত প্রায় ২০০

Date:

Share post:

হুমকিই সার হলো। এবারও আফগানিস্তানের পঞ্জশিরে দাঁত ফোটাতে পারল না তালিবান বাহিনী। তালিবান চার ঘন্টা সময় দিয়ে আত্মসমর্পণ করতে বলেছিল। কিন্তু পালটা হুমকি দিয়েছিলেন মাসুদ পুত্র। সে হুমকি যে ফাঁকা আওয়াজ নয়, বুঝিয়ে দিল বাহিনী। নর্দান অ্যালায়েন্স বাহিনীর সঙ্গে চলে টানা গুলির লড়াই। আর শেষে তালিবানের আত্মসমর্পণ। পঞ্জশির অধরা রইল তালিবানের হাতে। তবে রক্তক্ষয়ী লড়াইয়ে প্রায় ২০০জনের মৃত্যু হয়েছে বলে খবর। তালিবান নির্বিচারে মহিলা-শিশুদের খুন করেছে। আর এক জেলাতেও তালিবান ঢুকতে পারেনি।

তালিবানি হিংসায় কাবুল বিমানবন্দর বারবার রক্তাক্ত হয়েছে। ন্যাটো বাহিনী জানাচ্ছে গত এক সপ্তাহে কম করে ২০ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তান থেকে ফেরার হিড়িক অব্যাহত। রবিবার দেশে ফিরেছেন ৩৯০ জন। ফিরলেন কলকাতার দুই বাঙালি নিমতার তমাল ভট্টাচার্য ও লেক ভিউয়ের স্মরোজিৎ ভট্টাচার্য।আফগানিস্তানে এখনও প্রায় ২ হাজারের বেশি ভারতীয় রয়েছে বলে খবর। বিদেশমন্ত্রক সকলকে ফেরাতে মরিয়া। বিদেশমন্ত্রকে টানা ফোন আসছে।

যতই হাত থেকে ক্ষমতা ক্রমশ বেরিয়ে যাচ্ছে, ততই তালিবানের আসল অত্যাচারী রূপ প্রকাশ্যে আসছে। এদিন আফগান পুলিশ অফিসার আত্মসমর্পণ করার পরেও তার চোখ-হাত-পা বেঁধে, হাঁটু মোড়া করে প্রকাশ্যে গুলিতে ঝাঁঝরা করে। সেই ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে দিয়ে তালিবান আতঙ্কের পরিবেশ তৈরি করার অপচেষ্টা অব্যাহত।

আমেরিকাকে এবার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। তালিবানের আক্রমণের মুখে যাতে না পড়তে হয়, তারজন্য বিমানবন্দরে আসতে নিষেধ করেছে। জো বাইডেনকে অপদার্থ প্রেসিডেন্ট বলে কটাক্ষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে জি-৭ বৈঠক ডেকেছেন বরিস জনসন।

আরও পড়ুন:জুনিয়র বিশ্ব অ্যাথলেটিক্স মিটে রুপো ভারতের শৈলি সিংয়ের

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...