Saturday, April 4, 2026

তৃতীয় টেস্টে কপিল দেবকে টপকে যাওয়ার সুযোগ বুমরাহের সামনে

Date:

Share post:

বুধবার ইংল‍্যান্ডের ( England )বিরুদ্ধে তৃতীয় টেস্ট ( 3rd Test) খেলতে নামছে ভারতীয় দল( India team)। সেই ম‍্যাচেই কপিল দেবকে( Kapil Dev) টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারতীয় বোলার যশপ্রীত বুমরাহের( Jaspreet Bumrah) সামনে। ভারতীয় জোরে বোলার হিসেবে সব থেকে কম টেস্ট ম্যাচ খেলে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তৃতীয় টেস্টে বুমরাহের সামনে রয়েছে সেই সুযোগ। কপিল দেবের থেকে কম ম্যাচ খেলে ১০০ টি উইকেট নেওয়ার রেকর্ড গড়ার হাতছানি বুমরার সামনে।

এই মুহূর্তে ২২ টি ম‍্যাচ খেলে ৯৫ টি উইকেট বুমরাহের। সেখানে ২৫ টি টেস্ট ম‍্যাচ খেলে ১০০ টি উইকেট পেয়েছেন কপিল দেব। এই মুহূর্তে ইংল‍্যান্ডের বিরুদ্ধে যে ফর্মে রয়েছেন বুমরাহ, তাতে অনেকেই মনে করছেন ইংল‍্যান্ড সিরিজেই কপিল দেবকে টপকে যাবেন তিনি।

যদিও সব থেকে কম টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ১৮টি টেস্ট খেলে ১০০ টি উইকেট নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:প‍্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক মারিয়াপ্পান থাঙ্গাভেলু

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...