Saturday, June 20, 2026

প‍্যারালিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক মারিয়াপ্পান থাঙ্গাভেলু

Date:

Share post:

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টোকিও প‍্যারালিম্পিক্স( Tokyo Paralympics)। এবারের প‍্যারালিম্পিক্সে অংশ নিচ্ছেন মোট ৫৪ জনের দল। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক রিও-র প্যারালিম্পিক্সে হাইজাম্পে সোনাজয়ী অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলু ৷ তাঁর সঙ্গে মার্চ পাস্টে অংশ নেবেন আরও চারজন প্যারা অ্যাথলিট ৷ এছাড়াও থাকবেন বাংলার পাওয়ারলিফটার সাকিনা খাতুন, জয়দীপ এবং বিনোদ কুমার ও টেকচাঁদ৷ মার্চ পাস্টে অংশ নেবেন ছয়জন আধিকারিক৷

টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয় দলকে নিয়ে আশাবাদী ভারতীয় প্যারালিম্পিক কমিটির প্রধান দীপা মালিক ৷ তিনি বলেন,” টোকিওতে সেরা পারফরম্যান্স করবেন দেশের প্যারা অ্যাথলিটরা।”

আরও পড়ুন:প‍্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...