Saturday, June 13, 2026

মুখ্যমন্ত্রীকে চড় মারতাম : মন্তব্যের জেরে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রীর ‘চড় মারার’ মন্তব্য নিয়ে উত্তাল মহারাষ্ট্র-রাজনীতি। সকাল থেকেই নারায়ন রানের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক পারদ চড়ছিল। অবশেষে তাঁকে গ্রেফতার করল পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে সঙ্গমেশ্বর থানায়।

সোমবার রায়গড়ে জন আশীর্বাদ যাত্রা চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগাস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, ‘এ বার স্বাধীনতার কত বছর?’ রানের কথায়, স্বাধীনতার বছর কী ভাবে ভুলে যেতে পারেন উদ্ধব? এরপরই রানে বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’ এই মন্তব্যের জেরে উত্তাল মহারাষ্ট্র-রাজনীতি।

আরও পড়ুন-CAA-র নিয়মে কোনোদিন নাগরিকত্ব পাবে না আফগানরা,আসাউদ্দিন ওয়াইসি

এখনও পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীর নারায়ণ রানের বিরুদ্ধে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে পুনেতে একটা, নাসিকে দু’টি এবং রায়গড়ের মাহাদে একটি অভিযোগ দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে রানের বিরুদ্ধে। অন্যদিকে, শিবসেনা সাংসদ বিনায়ক রাউত রানের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রীকে সরানোর দাবি জানিয়েছেন রাউত। ইতিমধ্যেই, কেন্দ্রীয় মন্ত্রী রানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করেছে রত্নগিরি আদালত। সূত্রের খবর, বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে।

advt 19

 

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...