Saturday, June 13, 2026

দু’বছর পর আর্জেন্তিনার জাতীয় দলে পাওলো দিবালা, চোটের কারণে নেই সার্জিও আগুয়েরো

Date:

Share post:

দু’বছর পর আর্জেন্টিনার ( Argentina)জাতীয় দলে ফিরলেন পাওলো দিবালা( Paulo Dybala)। সেপ্টেম্বরে বিশ্বকাপের তিনটি কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। সেই ম‍্যাচের বাছাই পর্বের জন্য লিওনেল স্কালোনি যে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন সেখানে নাম রয়েছে দিবালার। সার্জিও আগুয়েরোর জায়গায় দলে ডাক পেয়েছেন তিনি। চোটের কারণে আপাতত মাঠের বাইরে আগুয়েরো।

গত জুলাইয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জন্টিনা। দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জয়ের স্বাদ পেয়েছে মেসিরা। কোচ লিওনেল স্কালোনি কোপা দলের অধিকাংশ ফুটবলারকে এই দলে রেখেছেন। বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের জন্য নির্বাচিত দলে রয়েছেন লিওনেল মেসি, এমিলানো মার্টিনেজ ও কোপা ফাইনালে গোল করা অ্যাঞ্জেল ডি’মারিয়াও।

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার সামনে রয়ছে তিনটি ম্যাচ। আগামী ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্তিনা। ৬ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে তারা। এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি আর্জেন্টিনা।

 

এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্তিনার ৩০ জনের প্রাথমিক দল

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো ও জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, এরমান পেজ্জেলা, হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি,লুকাস মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা ও নিকোলাস ট্যাগলিয়াফিকো।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এক্সেকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রড্রিগেজ, নিকোলাস ডমিনগুয়েজ, জিওভান্নি লো চেলসো, আলেহান্দ্রো গোমেজ, আনহেল ডি মারিয়া।

ফরোয়ার্ড: আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, হোয়াকুইন কোরেয়া, নিকোলাস গঞ্জালেস, এমিলিয়ানো বুয়েনদিয়া, লাওতারো মার্টিনেজ, লিওনেল মেসি ও পাওলো দিবালা।

আরও পড়ুন:চোটের কারণে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে নেই বজরং পুনিয়া

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...