Sunday, June 21, 2026

দুয়ারে সরকারে ব্যাপক সাড়া, ৮ দিনে ১ কোটি রেজিস্ট্রেশন

Date:

Share post:

ব্যাপক সাড়া দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচিতে। গড়ল নতুন রেকর্ডও। গতবারের রেকর্ডকে ভেঙে এবার মাত্র ৯ দিনের মাথায় ১ কোটি পূর্ণ করল নাম নথিভুক্তির সংখ্যা। গত বছর এই কর্মসূচির প্রথম পর্বে ১৮ দিনে ১ কোটি নাম নথিভুক্ত হয়েছিল। এবার ৯ দিনে এই সংখ্যা ১ কোটি পূর্ন করল। এই তথ্যই প্রমাণ করে, দুয়ারে সরকার প্রকল্পে কতটা সাড়া মিলেছে। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন সংখ্যা এক কোটি ছাপিয়ে যায় বলেই নবান্ন সূত্রে খবর।

 

দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পকে ঠিকভাবে পরিচালনা করতে গত মাসে অ্যাপেক্স কমিটি গঠন করে রাজ্য সরকার। অ্যাপেক্স কমিটির নেতৃত্বে রাজ্যের মুখ্যসচিব। রাজ্য, জেলা ও কলকাতা স্তরে গঠন করা হয়েছে তিনটি টাস্কফোর্স। এই কমিটির অধীনেই কাজ করবে টাস্কফোর্সগুলি।

আরও পড়ুন- লালবাজারে সাইবার অ্যাটাক! গুজব ওড়ালেন মুরলীধর শর্মা

অ্যাপেক্স কমিটিতে রাখা হয় রাজ্য সরকারি সমস্ত দফতরের শীর্ষ আধিকারিকদের। সোমবার রাজ্যজুড়ে ২ হাজার ১৮৩ শিবিরে বিভিন্ন কাজে এসেছিলেন ১৭,২৪,১৩১ জন। গত ৮ দিনে সবচেয়ে বেশি ১২ লক্ষ ৮ হাজার ৮৬৫ উপভোক্তা এসেছেন দক্ষিণ ২৪ পরগনার শিবিরগুলিতে। এখনও পর্যন্ত সবচেয়ে কম উপস্থিতি কালিম্পঙে। সংখ্যাটা মাত্র ২২,৫২২। দক্ষিণ ২৪ পরগনার পরেই রয়েছে মুর্শিদাবাদ। যেখানে গত ৮ দিনে মোট ৯ লক্ষ ৬৯ হাজার ৫২৯ জন বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য এসেছেন। তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। এই আট দিনে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ভিড় করেছেন ৬ লক্ষ ৯২ হাজার ৮১৭ জন।

advt 19

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...