Saturday, June 20, 2026

লালবাজারে সাইবার অ্যাটাক! গুজব ওড়ালেন মুরলীধর শর্মা

Date:

Share post:

লালবাজারে কি সাইবার অ্যাটাক? বুধবার, এই খবরে শোরগোল শহরজুড়ে। সূত্রের খবর, এদিন কলকাতা পুলিশের (Police) হেডকোয়ার্টারের সবকটি CC ক্যামেরা বিকল হয়ে যায়। যদিও এই অভিযোগ নাকচ করেছেন কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার মুরলীধর শর্মা (Muraludhar Sharma)। তিনি জানান লালবাজারের কোনও ভাইরাস বা সাইবার এটাক হয়নি। সেখানে অ্যান্টিভাইরাস সিস্টেম আপডেট করা হচ্ছে তাই সিস্টেম (System) বন্ধ করা হয়েছিল।

আরও পড়ুন-মোদির সম্পত্তি নয় যে বেচে দেবেন, এগুলি দেশের সম্পত্তি: তোপ দাগলেন মমতা

বুধবার, হঠাৎই খবর ছড়াই লালবাজারে সাইবার অ্যাটাক (Cyber Attack) হয়েছে বন্ধ হয়ে গেছে সব কটি সিসি ক্যামেরা (CC Camera)। যুদ্ধকালীন তৎপরতায় সেগুলি ঠিক করার কাজ চলছে।

কিন্তু জয়েন্ট সিপি জানান, লালবাজারের নিরাপত্তা অত্যন্ত কঠোর। সাইবার সিকিউরিটি সিস্টেমের তিনটি স্তর আছে। সেটা ব্রিচ করা এতটা সহজ নয়। অ্যান্টিভাইরাস সিস্টেম আপডেট করার সময় সাবধানতা নেওয়ার জন্যই সিস্টেম বন্ধ করা হয়েছিল বলে জানান মুরলীধর শর্মা।

advt 19

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...