Saturday, June 20, 2026

মোদির সম্পত্তি নয় যে বেচে দেবেন, এগুলি দেশের সম্পত্তি: তোপ দাগলেন মমতা

Date:

Share post:

সরকারি সম্পত্তিকে বেসরকারি সংস্থাকে লিজ দেওয়ার মোদির সিদ্ধান্তকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা দেশ বিক্রি করে দিচ্ছে। দেশ চালাতে না পেরে পাবলিক সেক্টরগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে। বিমা সহ সমস্ত কিছু বিক্রি করে দিয়ে টাকা গুলি রিজার্ভে রেখে নির্বাচন করবে আর ক্ষমতা থাকবে। এই সরকারকে আমরা সাপোর্ট করি না”।

আরও পড়ুন-তফশিলি-অনগ্রসর কল্যাণে বাড়ল বাজেট, চাকরিতে আরও সংরক্ষণ: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেন, “ওগুলি দেশের সম্পত্তি, মোদির সম্পত্তি নয় বিজেপির সম্পত্তি নয়”। সরকারের এহেন সিদ্ধান্তে দেশজুড়ে প্রতিবাদ হবে বলে জানান মমতা।

কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

advt 19

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...