Saturday, June 20, 2026

তফশিলি-অনগ্রসর কল্যাণে বাড়ল বাজেট, চাকরিতে আরও সংরক্ষণ: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তফশিলি ও অনগ্রসর কল্যাণে আরও বাজেট বাড়াল রাজ্য। বুধবার নবান্নে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তফশিলি সম্প্রদায়ের জন্য চাকরিক্ষেত্রেও এখন থেকে সংরক্ষণ ২২ শতাংশ করা হয়েছে।

বুধবার, রাজ্যে নবগঠিত তফশিলি জাতি উন্নয়ন কাউন্সিলের প্রথম বৈঠক হয়। সব সদস্যকে নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তফশিলি জাতির উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের, খেলবে আইএসএল

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে তপশিলি জাতি ও উপজাতির উন্নয়নে আলাদা অ্যাডভাইজারি কাউন্সিল (Advisory Council) তৈরি করেন মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গে এই ধরনের কাউন্সিল তৈরি হয়েছে বলে জানান মমতা। এদিন, প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণির জনপ্রতিনিধি তথা বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি, প্রাক্তন সংসদ মমতাবালা ঠাকুর-সহ অন্যান্য সদস্যরাও।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে তফশিলি পড়ুয়াদের জন্য ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে। ‘শিক্ষাশ্রী’ প্রকল্পের মাধ্যমে তাদের লেখাপড়ার খরচ চলছে। এছাড়া এবার থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য স্বল্পসুদে ঋণ দেওয়া চালু হচ্ছে।  ‘কাস্ট সার্টিফিকেট’ দেওয়ার জন্য  রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar)বেশ সফল।

advt 19

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...