Saturday, June 20, 2026

বিশ্বভারতীর উপাচার্যর বাড়ি তিন দিন ধরে ঘেরাও করে রাখার হুঙ্কার অনুব্রতর

Date:

Share post:

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি তিন দিন ধরে ঘেরাও করে রাখার হুঙ্কার দিলেন অনুব্রত । বুধবার অনুব্রতের বাড়িতে যান বিশ্বভারতীর অধ্যাপকদের নিয়ে গঠিত সংগঠন ভিবিইউএফএ (বিশ্বভারতী ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন)-র সদস্যরা। সূত্রে খবর, তাঁরা অনুব্রতের কাছে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সংগঠনের সদস্যরা উপাচার্যের ‘স্বৈরাচারী’ মনোভাবের বিরুদ্ধে আন্দোলনে নামার কথাও জানান অনুব্রতকে।

ভিবিইউএফএ-এর আন্দোলনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন অনুব্রত। তিনি বলেন, ‘‘ভিসি-কে বাড়িতে ঘেরাও করব। তৃণমূল কংগ্রেস পুরো সাপোর্ট করব।’’ অনুব্রতর মতে, ‘‘উনি যে ভাবে আরম্ভ করেছেন, বিশ্বভারতী বন্ধ রেখে একেবারে জঞ্জালে ভর্তি হয়ে গিয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন নয়।’’ পাশাপাশি তাঁর ব্যাখ্যা, ‘‘পাগল ভিসি তো। ওঁর পাগলামিটা ছাড়াতে হবে। কী ভাবে ছাড়াতে হয় সেটা আমরা জানি।’’ঘেরাওয়ের তারিখ নিয়ে রহস্য জিইয়ে রেখে তাঁর হুঁশিয়ারি, ‘‘২ তারিখের পর যে কোনও এক দিন শুরু করব। একনাগাড়ে তিন দিন ঘেরাও করে রাখব। পারলে আটকাবেন।’’

আরও পড়ুন – তফশিলি-অনগ্রসর কল্যাণে বাড়ল বাজেট, চাকরিতে আরও সংরক্ষণ: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অধ্যাপক সংগঠন VBUFA সদস্যরা জানান, বিশ্বভারতীর উপাচার্যের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে তারা সমস্ত রাজনৈতিক দলেরই দ্বারস্থ হচ্ছেন। বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন। এদিন VBUFA সদস্যদের সঙ্গে ছাত্রদেরও একজন প্রতিনিধি ছিলেন।

advt 19

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...