Tuesday, June 23, 2026

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার শেষ তারিখ ৩১ অগস্ট , ঘোষণা বাইডেনের

Date:

Share post:

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার শেষ তারিখ ৩১ অগস্টই, জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden) ৷ এই সময়সীমার মধ্যে আমেরিকার নাগরিক, আতঙ্কে থাকা আফগানবাসী এবং অন্য যাঁরা তালিবান-অধিকৃত কাবুল ছেড়ে চলে যেতে চান, তাঁদের সবাইকে নিরাপদে বিমানে নিয়ে যাওয়ার কাজ সম্পূর্ণ করা হবে বলে মঙ্গলবার ঘোষণা করলেন তিনি ৷

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের, খেলবে আইএসএল
হোয়াইট হাউজে জো বাইডেন জানান, ১৪ অগস্ট থেকে এখনও পর্যন্ত প্রায় ৭০ হাজার ৭০০ জনকে আফগানিস্তান থেকে বের করে আনা হয়েছে ৷ তালিবান সংক্রান্ত বিষয়ে আমাদের পদক্ষেপে সম্মতি জানিয়েছে জি-৭-এর নেতারা, ইইউ (EU), ন্যাটো (NATO), রাষ্ট্রপুঞ্জ (United Nations) ৷ আমরা তালিবানদের প্রতিটি কার্যকলাপ বিচার করে দেখব ৷ তাদের প্রতিটি আচরণের পরিপ্রেক্ষিতে আমরা সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নেব ৷ আমরা ৩১ অগস্টে কাজ শেষের কথা মাথায় রেখে প্রতিদিন কাজ করছি ৷ যত তাড়াতাড়ি শেষ করব, ততই ভাল হবে ৷ কিন্তু এটা নির্ভর করছে তালিবানের সহযোগিতার উপর ৷ যারা বিমানবন্দরে যেতে চায়, তাদের যেন বাধা না দেওয়া হয় ৷
বাইডেন আরও বলেন, “প্রত্যেক দিন আমরা নতুন করে বুঝতে পারছি যে আইএসআইএস (ISIS-K) বিমানবন্দরকে নিশানা বানিয়েছে ৷ যে কোনও সময় তারা আমেরিকা ও মিত্র দেশের সেনাবাহিনী এবং সাধারণ নাগিরকের উপর হামলা চালাতে পারে ৷” কাবুলে (Kabul) তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ (Taliban spokesman Zabihullah Mujahid) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকাকে তার নিজের ঠিক করা সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে ৷ এর পর আমরা আফগানবাসীদের এখান থেকে যেতে দেব না ৷

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...