Saturday, June 20, 2026

লাল-হলুদের মান বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী, বিজেপি শিবিরে নৌকা ভিড়িয়েও লাভ হল না নীতুদের

Date:

Share post:

ক্লাব বাঁচাতে, মান বাঁচাতে, সমর্থকদের আবেগ নিয়ে ছেলেখেলা বন্ধ করতে ইস্টবেঙ্গল কর্তাদের শেষ পারানির কড়ি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা আর একবার প্রমাণিত হলো। নিজেদের কৃতকর্মের ফল ঢাকতে লাল-হলুদকে কার্যত আইএসএল থেকে ছিটকে দিয়েছিলেন দেবব্রত সরকার আর তার সঙ্গী-সাথীরা। সরে যাচ্ছিল লগ্নিকারীরা। অথৈ জলে পড়ত কলকাতা ময়দানের তিন প্রধানের অন্যতম স্তম্ভ। এই ডামাডোলের মধ্যে আবার রক্ষাকর্তা সেই মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি গতবছরও ইস্টবেঙ্গলকে আইএসএল খেলার ছাড়পত্র পাইয়ে দিয়েছিলেন লগ্নিকারীর ব্যবস্থা করে।

 

কিন্তু সুবিধাবাদী ইস্টবেঙ্গল কর্মকর্তারা শুভানুধ্যায়ী মুখ্যমন্ত্রীর পরামর্শ না নিয়ে নতুন লগ্নিকারী খুঁজতে নৌকা ভিড়িয়েছিলেন বিজেপি শিবিরে। মধ্যস্থতা করছিলেন সাংসদ তথা বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কাছে দরবার করেছিলেন দেবব্রত সরকাররা। দিলীপ তাঁর এক পরিচিত নেতাকে সামনে রেখে কথা শুরু করেছিলেন। কিন্তু আলোচনা শুরু করে স্বত্ত্ব নিয়ে জেদাজেদি করে সেখানেও ইতিবাচক রাস্তা খোলা যায়নি। ঘেঁটে দিয়েছেন কর্তারা। যা নিয়ে খোদ দিলীপবাবুও অসন্তুষ্ট ছিলেন। এরপরই ‘বিজেপি লাইন’ থেকে সরে এসে ইস্টবেঙ্গলের নীতুরা ফেরেন পুরনো ভরসার জায়গায়।

সেখান থেকেই ফের নতুন আলোর সন্ধান। কাল, বুধবার দু’পক্ষকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সমস্যা মিটে সমঝোতা হওয়ার সম্ভাবনা প্রবল। আইএফএ-র কলকাতা লিগের সূচি প্রকাশিত হয়েছে। আর তাতে এসসি ইস্টবেঙ্গলের নাম রয়েছে। এই ঘটনা কিসেএ ইঙ্গিত দিচ্ছে।

advt 19

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...