Saturday, April 4, 2026

“বন্ধুর নাম সুদীপ” ট্যুইট নিয়ে ত্রিপুরা তোলপাড়

Date:

Share post:

একটি টুইট। অ্যাকাউন্টের নাম “বন্ধুর নাম সুদীপ।” সঙ্গে ছবি বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণের। তাতে যা লেখা তার সবটাই বিজেপির বিরুদ্ধে। এ নিয়ে ঝড় উঠেছে ত্রিপুরায়। প্রশ্ন উঠেছে এটি কার অ্যাকাউন্ট?

এতে যা লেখা হয়েছে তার মূল কথা, ত্রিপুরায় বিজেপি ভাঘছে। বহু বিধায়ক দল ছাড়ছেন। শিগগিরই আস্তাবল মাঠে সভা। বিপ্লব দেব সরকার পুরো মেয়াদ যাবে না।

উল্লেখ্য, ত্রিপুরায় চলছে বিজেপির দুই শিবিরের লড়াই। সুদীপ রায়বর্মণের শিবিরের খবর ছিল, বিপ্লব দেবকে সরিয়ে তাঁকে মুখ্যমন্ত্রী করবে দিল্লি। কিন্তু বিপ্লব দেব দিল্লি ঘুরে আসার পর সেই জল্পনা লাটে উঠেছে। তাঁর শিবির বলছে বদলের কোনো গল্পই নেই। সুদীপ শিবির চাপ বাড়াচ্ছে। এখনও মনে করছে অগাস্টের মধ্যেই বদল হবে। এনিয়ে ত্রিপুরা বিজেপি আড়াআড়িভাবে বিভক্ত। এই অবস্থায় এমন একটি টুইট আগুনে ঘি ঢেলেছে। সুদীপশিবির বলছে এটা তাঁরা করেননি। বিপ্লবশিবির বলছে এইভাবে বিরোধীদের পালে হাওয়া দেওয়া হচ্ছে। তবে রাতের খবর, টুইট যে বা যারাই করুক, তার কিছু ভিত্তিজনিত তৎপরতা নজরে আসছে। বাস্তব হল রাজ্যের মানুষ আর বিজেপিকে চাইছেন না অনুভব করে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক অন্যরকম ভাবছেন।

আরও পড়ুন- বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের

এর মধ্যে সিপিএম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তৃণমূলের উপর বিজেপির হামলার নিন্দা করায় বিজেপির একাংশ মানিকবাবুর তীব্র সমালোচনা শুরু করেছে। মানিকবাবু তৃণমূলকর্মীদের সাহসের প্রশংসা করায় তা এখন জোরদার চর্চার বিষয় হয়ে গিয়েছে। advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...