Monday, April 13, 2026

প‍্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের

Date:

Share post:

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টোকিও প‍্যারালিম্পিক্স( Tokyo Paralympics) তার আগে ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর( Sachin Tendulkar)। বললেন, মূল স্তরের অ্যাথলিট ও ক্রিকেটারদের মতোই সম্মান জানানো উচিত প‍্যারালিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের।

এদিন টুইটারে সচিন লেখেন,” টোকিওতে শুরু হতে চলেছে প্যারালিম্পিক্স। চাইব আমার মতোই ভারতের অ্যাথলিটদের আপনারাও সমর্থন করুন। সব সময়ই মনে করেছি, বিশেষ ভাবে সক্ষম অ্যাথলিট হিসেবে এদের দেখা উচিত নয়। বরং বলা যেতে পারে, তাঁদের মধ্যে অসাধারণ ক্ষমতা রয়েছে। প্রত্যেকেই নিজেদের জীবনে তারকা। প্রত্যেকের কাহিনী সকলকে অনুপ্রাণিত করে। নিষ্ঠা এবং মনের জোর থাকলে কত দূর যাওয়া সম্ভব, তা ওঁদের দেখেই বোঝা যায়।”

এখানেই না থেমে সচিন আরও লেখেন,” কেউ পদক না পেলে তাঁর প্রতি সম্মান যেন আমাদের কমে না যায়। প্রত্যেকের পক্ষে পদক জেতা সম্ভব নয়। কিন্তু মনে রাখতে হবে অনেক লড়াই করে এই জায়গায় পৌঁছেছেন তাঁরা। সেটা যেন আমরা ভুলে না যাই। অলিম্পিক্সের মতোই উত্তেজনা এবং উৎসাহ নিয়ে আমি প্যারালিম্পিক্সে নজর রাখব। ”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...