বাংলা দখল সহজ নয়: BJP-কে নিশানা শশী-ব্রাত্যর

ব্রাত্য বসু (Bratya Basu) ও শশী পাঁজার (Shashi Panja) উপস্থিতিতে কার্শিয়াঙের বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnu Prasad Sharma) বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। গত কয়েক বছর ধরেই বেসুরো বিষ্ণুপ্রসাদ। এমতাবস্থায় শশী পাঁজা দাবি করেন, বিষ্ণু প্রসাদ যে দীর্ঘদিন ধরে বিজেপিতে অস্বস্তি বোধ করছিলেন, তা বোঝা যেত। বলেন, “বিধানসভায় যখন বিজেপি ওয়াকআউট করত, বিষ্ণ প্রসাদ তখন বসে থাকতেন। আজ আমাদের এক সহযোদ্ধাকে সাথে পেয়ে আমরা আনন্দিত। বিজেপি কোন গঠনমূলক তর্ক, বক্তব্য রাখত না। যুক্তি দিয়ে কথা তারা বলতে পারত না। তারা সুস্থ রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মা বহুদিন থেকেই মুখ্যমন্ত্রীর বক্তব্য সমর্থন করেছেন। খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ গোর্খা নেতা তিনি। তিনি কৃষক, মাটির মানুষ আজ মা মাটি মানুষে যোগদান করছেন। তিনি নিজের অপূর্ণ ইচ্ছে এখানে সম্পূর্ণ করতে চান। বিজেপি বলে এক, করে আরেক। তিনি ধ্বংসাত্মক রাজনীতি সমর্থন করেন না।''
Sponsored

তিনি আরও বলেন, ''দিদি বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার কিন্তু বিহারে দেখুন মটন কিনতে দিচ্ছে না। এখানেও আপনার খাবার, ভাষা, পোশাক সব কিছু নিয়েই তাঁদের কথা বলতে হয়। ওদের উদ্দেশ্য বাংলাকে নিজেদের দখলে নেওয়া, জব্দ করা। কিন্তু আমরা সব ধর্মকে সমান গুরুত্ব দিই।'' হুমায়ুন কবিরের প্রসঙ্গ উঠতেই শশী পাঁজা গঠনমূলক কাজের দিকে নজর দেওয়ার কথা বলেন। জানান, ''হুমায়ূনকে নিয়ে 'অবসেশন' থেকে বেরিয়ে আসুন।'' আরও পড়ুন: SIR শুনানির পরেও কাজের চাপ! কালিয়াচকে BLO মৃত্যুতে প্রশ্ন
ব্রাত্য বসু এদিন বিজেপিকে নিশানা করে বলেন, ''আমাদের প্রধানমন্ত্রী বাংলার প্রতি তাঁর ভালোবাসা আজ আবার দেখিয়েছে। রামকৃষ্ণদেবকে তিনি স্বামী বলে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী এই নিয়ে সরব হয়েছেন। এই ধরণের অপমান এর ক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি। বিজেপির কথার দাম নেই। দিল্লি বিস্ফোরণে পরিবারগুলিকে টাকা দেওয়ার কথা বলেছিল বিজেপি, দেয়নি সেটা আলাদা বিষয়।প্রতিশ্রুতি দিয়েও তারা কথা রাখে না।''
এরপই সুপ্রিম কোর্টের শুনানিতে খয়রাতি রাজনীতি প্রসঙ্গে শশী পাঁজা বলেন, ''মামলাটি তামিলনাড়ুর স্টেট ইলেকশন নিয়ে। কোর্ট একটা পর্যবেক্ষণ দিয়েছে। মানুষের পাশে দাঁড়ানো যেকোনো নির্বাচিত সরকার নিজের দায়িত্ব বলে মনে করে। সেই অনুযায়ী পরিকল্পনা করা যায়, সেটা বিজেপির পছন্দ নাও হতে পারে। ইউনিয়ন বাজেটে বেকারত্ব দূর করার কোন সমাধান পাওয়া যায়নি। উল্টে এফডিআই কমে গিয়েছে। কোন দিশা খুঁজে পাওয়া যায়নি। ২০৪৭ এর কথা বলে কি হবে? এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সার্বিকভাবে একটা পর্যবেক্ষণ শুনিয়েছে। আর বিজেপি একাধিকবার বাংলাকে দেখে প্রকল্পগুলি নকল করেছেন যদিও ঠিকমত করতে পারেনি। বিহারে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হাওয়ার পর মহিলাদের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হল। কিন্তু ভোটের পর টাকা দেওয়া বন্ধ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন প্রকল্প ভোটকেন্দ্রিক নয়।''
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
10h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
17h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
