Sunday, June 21, 2026

SIR শুনানির পরেও কাজের চাপ! কালিয়াচকে BLO মৃত্যুতে প্রশ্ন

Date:

Share post:

নির্বাচন কমিশনের অপরিকল্পিত (SIR BLO death) এসআইআর-এর বলি রাজ্যের আরও এক বিএলও। এবার কমিশনের কাজের চাপে ও হঠকারী শুনানি প্রক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ উঠেছে মালদার কালিয়াচকে। মৃত বিএলও-র নাম আনিকুল ইসলাম(৫২)। পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ তো ছিলই তার সঙ্গে ৪৪ জনের নথি পুনরায় যাচাই করতে বলায় চাপ অতিরিক্ত বেড়ে যায়। যার জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

আনিকুল কালিয়াচক হাই স্কুলের ভূগোলের শিক্ষক ছিলেন। প্রথমবার হেয়ারিং এর পরেও নিজের নাম দ্বিতীয়বার ‘অবজারভেশন’ তালিকায় ওঠে ওই বিএল ও-র। নতুন করে তথ্য যাচাইয়ের সম্ভাবনা তৈরি হয়। একইসঙ্গে তাঁর বুথের আরও ৪৪ জনের নাম আসে কমিশনের অবজারভেশন তালিকায়। এরপরেই মানসিক চাপে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, আধিকারিকদের সঙ্গে কথা বলেও দুশ্চিন্তামুক্ত হতে পারেননি। বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন আনিকুল। তাঁকে এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। সুজাপুর বিধানসভার ১৪৪ নম্বর বুথের বিএলও আনিকুল আলমের মৃত্যুতে ক্ষোভ পরিবারের। আরও পড়ুন: স্ত্রীকে আঘাত করা দোষের নয়, গার্হস্থ্য হিংসাকে বৈধতা দিল তালিবান সরকার!

Related articles

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...