Friday, April 3, 2026

দত্তক নেওয়া সারমেয়কে খুন! ক্ষোভে ফেটে পড়লেন শ্রীলেখা

Date:

Share post:

যিনি পথপশুদের যত্ন করবেন, ভালবাসবেন তার সঙ্গেই কফি ডেটে যাবেন। কথা দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই কথা মতোই রেড ভলান্টিয়ার শশাঙ্ক ভাবসরের সঙ্গে কফি ডেটে গিয়েছিলেন অভিনেত্রী। যেখানে শশাঙ্ক বলেছিলেন, শ্রীলেখার ডাক নাম টুম্পা হওয়ার কারণে তিনি ছোট্ট সারমেয়টিকে সেই নামেই ডাকবেন। এই ঘটনা জুলাই মাসে ঘটেছিল। কিন্তু সোমবার রাতে ফেসবুকে শশাঙ্ক পোস্ট করেন, “টুম্পা আর আমাদের মধ্যে নেই।” এই পরিস্থিতিতে সারমেয় দত্তক নেওয়ার জন্য শ্রীলেখার সঙ্গে ডেটে গিয়েছিলেন, তাকে খুন করেছেন শশাঙ্ক ভাবসর। ফেসবুক ভিডিওয় এমন অভিযোগ করলেন দময়ন্তী সেন। তারপরই ক্ষোভে ফেটে পড়লেন শ্রীলেখা মিত্র।

দময়ন্তীর অভিযোগ, তিনি মাঝে মাঝে ছোট সারমেয়টির খোঁজ নিতেন। শশাঙ্ক নিজে থেকে কোনও আপডেট দিতেন না। সোমবার দুপুরেও শশাঙ্ক দময়ন্তীকে জানিয়েছিলেন, টুম্পা ভালো আছে। শশাঙ্ককে টুম্পার নতুন ভিডিও পাঠাতে বলেছিলেন দময়ন্তী। কিন্তু রাতেই শশাঙ্ক তাঁকে জানান, দুর্ঘটনায় টুম্পার মৃত্যু হয়েছে। ছোট্ট একটি সারমেয় ঘরে থাকলে কীভাবে তার দুর্ঘটনায় মৃত্যু হতে পারে? প্রশ্ন তোলেন দময়ন্তী।

আরও পড়ুন-আন্দোলনের নামে বিশৃঙ্খলা: বিকাশভবনের সামনে দুর্ভাগ্যজনক ঘটনা, গেলেন শিক্ষামন্ত্রী

বর্তমানে দেশের বাইরে রয়েছেন শ্রীলেখা মিত্র। সেখান থেকেই দময়ন্তীর ভিডিও দেখেন অভিনেত্রী। এরপর কমেন্টবক্সে লেখেন, “আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন যে ওই বদমাশটাকে দিলাম। শশাঙ্ক ভাবসর তুমি না রেড ভলান্টিয়ার? আমার থেকে যে কুকুরের বাচ্চাকে নিলে তার হদিশ দাও। এত বড় সাহস তোমার? বাচ্চাকে রাখতে না পারলে নিয়েছিলে কেন?” ফেসবুক ভিডিও বার্তা দিতে গিয়ে কেঁদে ফেলেন শ্রীলেখা।

পরে শশাঙ্ক ফের ফেসবুকে লেখেন, “আমার ভুল সত্যিই মেনে নিলাম মাথা পেতে।”

advt 19

 

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...