Monday, April 13, 2026

আধার সমস্যা সমাধানে স্থায়ী কেন্দ্র গড়ল কলকাতা পুরসভা

Date:

Share post:

বিভিন্ন সরকারি কাজে আধার কার্ড (Aadhar Card) এখন কার্যত বাধ্যতামূলক। ব্যাংক, এলআইসি হোক কিংবা সরকারি প্রকল্পের সুবিধা, আধার ছাড়া আপনার কাজ হবে না। কিন্তু এই আধার কার্ড নিয়ে আবার নানা ধরণের সমস্যা। কারও কার্ড নেই আবার কারও কার্ডে ভুরি ভুরি ভুল। অতএব কাজ চলবে না। এবার শহরবাসীর সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো কলকাতা পুরসভা (KMC)।

নতুন আধার কার্ড তৈরি ও সংশোধনের জন্য স্থায়ী কেন্দ্র গড়ল কলকাতা পুরসভা। আজ, বুধবার কলকাতা পুরসভার অধীনে থাকা রক্সি সিনেমা (Roxi Cinema) হলে স্থায়ী আধার সেবাকেন্দ্রের উদ্বোধন হল। নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন পুরপ্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। উদ্বোধনের পর তিনি বলেন, ‘‘এবার থেকে এই সেবা কেন্দ্রে এসে আধার কার্ড সংক্রান্ত সমস্যা মেটাতে পারবেন সাধারণ মানুষ।’’

আরও পড়ুন- জলপাইগুড়ি পুরসভার নতুন প্রশাসক বোর্ডের শপথগ্রহণ 

উল্লেখ্য, এই প্রথম আধার কার্ড তৈরি বা সংশোধনের জন্য কলকাতা পুরসভার উদ্যোগে কোনও স্থায়ী কেন্দ্র তৈরি হল। আধার কার্ড তৈরি ও ওভুল সংশোধনের জন্য সাধারণ মানুষের হয়রানি কমাতে উদ্যোগী হচ্ছে পুরসভা। তাই নির্দিষ্ট একটি কেন্দ্র গড়ে দেওয়া হবে যেখানে আধার সংক্রান্ত যাবতীয় কাজ করা যাবে। advt 19

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...