Saturday, June 20, 2026

গণটিকার দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশে গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম। তিনি বলেছেন, দ্বিতীয় ডোজ শুরুর আগে আরও টিকা আসবে। ফলে দ্বিতীয় ডোজ দিতে কোনো সমস্যা হবে না।

আরও পড়ুন- কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান

ডা. আবুল বাসার খুরশিদ আলম বলেন, আগামী ৩০ আগস্ট সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা আসছে। আগের আরও ৩৫ লাখ ডোজ মজুত রয়েছে। ৭ সেপ্টেম্বরের আগে যদি সাত-আট লাখ ডোজ টিকা দেওয়া হয় তবুও গণটিকার প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া সম্ভব হবে। বুধবার ঢাকার তেজগাঁওয়ে সেন্ট্রাল মেডিসিন স্টোর ডিপোতে (সিএমএসডি) কোভিড-১৯ মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাঠানো ৫৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। দেশের স্বনামধন্য এ চিকিৎসকের উদ্যোগেই প্রবাসীরা করোনা মোকাবিলায় উপহার হিসেবে ৫৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন দেশে পাঠান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, পোর্টেবল ভেন্টিলেটর মেশিনগুলো দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।

advt 19

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...