Saturday, June 20, 2026

ময়নাগুড়িতে পথদুর্ঘটনা ,  মৃত ২, গুরুতর জখম ১

Date:

Share post:

ফের পথ দুর্ঘটনা ময়নাগুড়িতে ।বুধবার বিকেলে ময়নাগুড়ির সার্ক রোড তথা ময়নাগুড়ি থেকে চাংড়াবান্ধা যাওয়ার রাস্তায় নিগমান্দ স্কুল সংলগ্ন এলাকায় একটি বাইক এবং একটি চার চাকার ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় নিহত দুজন এবং গুরতর আহত আরো একজন । বুধবার বিকাল চারটা নাগাদ ময়নাগুড়ির দিকে বাইকে করে যাচ্ছিল দুই ব্যক্তি । উল্টো দিক থেকে একটি বলেরো গাড়ি এসে তাদের ধাক্কা মারে। ধাক্কা মেরে রাস্তার পাশে জমিতে পড়ে যায় বলেরো গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় বলেরো গাড়ির চালকের। এবং বাইকে থাকা ফিনান্স কোম্পানির দুই জনকে গুরুতর আহত অবস্থায় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখানে একজনের মৃত্যু হয়। এবং অপর এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম, তন্ময় বিশ্বাস, রিকু মোহন্ত তাদের দুইজনের বাড়ি জলপাইগুড়ির মাসকেলাই বাড়ি। মৃত বুলেরো গাড়ির চালকের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশ সার্ক রোডে পরপর দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

advt 19

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...