Tuesday, June 23, 2026

তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণে জোর, প্রয়োজনে মাইক্রো কন্টেনমেন্ট জোন: নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

বেশ কয়েকটি জায়গার কোভিড সংক্রমণ নিয়ে প্রশাসন চিন্তিত। বিশেষ করে শহরতলিতে হঠাৎ করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বেড়েছে। সে কারণে প্রশাসনের তরফে আরও বেশি করে টিকাকরণ শিবির তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে জেলাগুলিতে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরির কথাও বলা হয়েছে। জেলাশাসকদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার বিষয়টি নিয়ে মূলত আলোচানা হয়।

আরও পড়ুন- বিষের নমুনা সংগ্রহ করল ফরেনসিক টিম

বৈঠকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন , সব দিক থেকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য যেন প্রস্তুত থাকে প্রশাসন। সামগ্রিক ভাবে টিকাকরণের গতি বাড়াতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। তিনি জানিয়েছেন, মজুত টিকা যেন তিন দিনের মধ্যে ব্যবহার করা হয়। মঙ্গলবারের বৈঠকে টিকাকরণ ছাড়াও একাধিক সরকারি কর্মসূচির বিষয়েও আলোচনা হয়েছে। দুয়ারে সরকার নিয়ে মুখ্যসচিবের নির্দেশ, যে জেলায় শিবিরে ভিড় বেশি হচ্ছে, সেখানে আরও বেশি করে শিবির করতে হবে।

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...