Wednesday, April 1, 2026

এমবাপেকে দলে নিতে ঝাঁপাল রিয়াল মাদ্রিদ

Date:

Share post:

কিলিয়ান এমবাপেকে ( Kylian Mbappe) দলে নিতে এবার মাঠে নেমে পড়ল রিয়াল মাদ্রিদ( Real Madrid)। খবর অনুযায়ী এবার ফরাসি ফুটবলারকে দলে নিতে ঝাঁপাল স্পেনের এই ক্লাব। ইতিমধ্যেই পিএসজির( Psg) ছয়বার চুক্তিবৃদ্ধির প্রস্তাব নাকচ করে দিয়েছে এমবাপে। এরপরই জল্পনা আরও বাড়ে। তবে কী পিএসজি ছাড়তে চলেছেন তিনি।

পিএসজিতে মেসি যোগ দেওয়ার পরই, গুঞ্জন ওঠে এমবাপের ক্লাব ছাড়ার সম্ভবনা। একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী রিয়াল মাদ্রিদে যেতে চান এমবাপে, আবার এই তরুণ ফুটবলারকে পেতেও আগ্রহী রিয়ালও। ফলে এবার শেষ মুহুর্তে পিএসজিকে প্রস্তাব দিয়েই ফেলল রিয়াল মাদ্রিদ। একাধিক রিপোর্ট অনুযায়ী, ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনকে। কিন্তু এখনই এমবাপেকে ছাড়তে রাজি নয় পিএসজি। রিপোর্ট অনুযায়ী রিয়ালের প্রাথমিক প্রস্তাব নাকচ করে দেয় পিএসজি। এমবাপের জন‍্য অন্তত ২০০ মিলিয়ন ইউরো চাইছে তারা।

এ মরশুমের পরেই শেষ হতে চলেছে এমবাপের সঙ্গে পিএসজি চুক্তি। রিপোর্ট অনুযায়ী এমবাপে চুক্তি বাড়ানোর অন্তত প্যারিসের ক্লাবের ছয়টি অফার নাকচ করেছেন। এমন অবস্থায় দলের তারকা ফরোয়ার্ডকে পরের বছর বিনামূল্যে দল ছাড়তে দিতে একবারেই রাজি নয় পিএসজি। আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে রিয়াল।

আরও পড়ুন:‘ম‍্যাচটা কঠিন হবে জানতাম, তবে দলের খেলায় আমি গর্বিত’, বললেন হাবাস

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...