Friday, March 20, 2026

প্রয়াত কিংবদন্তি ড্রামার চার্লি ওয়াটস

Date:

Share post:

জুন মাসেই পালিত হয় আশিতম জন্মদিন। তবে বহুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল রাতেই ভক্তদের চিরবিদায় জানিয়ে প্রয়াত হন কিংবদন্তি ড্রামার চার্লি ওয়াটস (Charlie Watts)।জনপ্রিয় ‘রক অ্যান্ড রোল’ রোলিং স্টোনের  সদস্য ছিলেন। ব্যান্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ড্রামার আর আমাদের মধ্যে নেই’।

আরও পড়ুন:হাতে ছিল ক্রিকেট বল, এখন কালশনিকভ নিয়ে তালিবানি নেতা!

মঙ্গলবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ষাটের দশকের এই কিংবদন্তি ড্রামার, চার্লি ওয়াটস। রোলিং স্টোনের বিবৃতিতে তাঁর মৃত্যুসংবাদ জানানোর পাশাপাশি এও জানানো হয়,  ‘চার্লি একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন। স্বামী, বাবা এবং ঠাকুরদা হিসেবে নিজের কর্তব্য আজীবন পালন করে গিয়েছেন। শুধু রোলিং স্টোনেরই নয় গোটা জেনারেশনের একজন জনপ্রিয় ড্রামার ছিলেন চার্লি।’

একসময় বিশ্ব মিউজিকে ঝড় তুলেছিল রোলিং স্টোন ব্যান্ড। ‘জাম্পিং জ্যাক ফ্ল্যাশ’ এবং ‘অ্যাই ক্যান্ট গেট নো স্যাটিসফ্যাকশন’-র মতো গানে চার্লি ওয়াটসের ড্রামে মুগ্ধ হয়ে গিয়েছিল শ্রোতারা। অসুস্থ থাকাকালীন চার্লি জানিয়েছিলেন, মার্কিন মুলুকে রোলিং স্টোনের স্টেজ শো তিনি খুব ‘মিস’ করেন। এবার তাঁর মিউজিককে ‘মিস’ করবেন তাঁর ভক্তরা।

advt 19

Related articles

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...

বোলিং নিয়ে চিন্তা কমল নায়ারের, পাথিরানাকে নিয়ে রইল বিরাট আপডেট

আইপিএল শুরুর আগেই পাথিরানাকে(Matheesha Pathirana )স্বস্তি কেকেআর শিবিরে। শ্রীলঙ্কান পেসার দ্রুত ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস টেস্ট...

ঘুমন্ত স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা উলুবেড়িয়ার যুবকের 

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও এক ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন প্রদীপ...