Friday, April 3, 2026

প্রয়াত তবলা বাদক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট তবলা বাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় (Subhankar Banerjee)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪। জানা গিয়েছে, করোনায় (Corona) আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর ১.১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ২০ জুন থেকে তিনি কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর ফুসফুস। একমো সাপোর্টেও রাখা হয়েছিল। কিন্তু শেষরক্ষা আর হয়নি।

আরও পড়ুন-যতক্ষণ সুপ্রিমকোর্টে মামলা, ততক্ষণ পেগাসাসে পদক্ষেপ নয়: জানাল রাজ্য

উল্লেখ্য, করোনা টিকার দুটি ডোজই তাঁর নেওয়া হয়ে গিয়েছিল। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শেষকৃত্যের আগে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তাঁর মরদেহ শায়িত থাকবে সঙ্গীত আকাদেমিতে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সঙ্গীতজগৎ।

advt 19

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...